নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি। জোড়া গোল করেছেন মিচি বাতসুআই। অন্য গোলটি অ্যালনসোর।
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করা চেলসি শেষ পাঁচ ম্যাচে মোটেও ছন্দে নেই। মাত্র একটিতে জয়। আগের ম্যাচ ছিল ক্যারাবাও কাপে। ম্যাচটিতে আর্সেনালের বিপক্ষে হেরে ওই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
বাতসুআই প্রথম গোলটি করেন ৩১তম মিনিটে। অ্যালনসোর পাস থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন।
তিনি নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন ৪২তম মিনিটে। এবার ইডেন হ্যাজার্ডের পাস ধরে ওই ডান পায়ের শটে ব্যবধান বাড়ান।
চেলসি শেষ গোলের দেখা পায় ৭২তম মিনিটে। দারুণ এক ফ্রি-কিকে ডানদিকের বার টার্গেট করে উপরের দিক থেকে বল জালে পাঠান অ্যালনসো।
২০ বছরে এই নিয়ে ১৮ বার এই টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠল চেলসি। ২০০৬ সাল থেকে এই পর্বে উঠতে পারেনি নিউক্যাসল।









