ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। ৪ আসামি নুর উদ্দীন, উম্মে সুলতানা পপি, জাভেদ হোসেন ও সাইফুর রহমান যোবায়েরের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণা করা নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।








