চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রন্টিয়ার বাংলাদেশ-এর বিনিয়োগ পেল জিরো গ্র্যাভিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
ফ্রন্টিয়ার বাংলাদেশ-জিরো গ্র্যাভিটি

ফ্রন্টিয়ার বাংলাদেশ থেকে বিনিয়োগ পেয়েছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপ-এর ই-কমার্স অঙ্গসংগঠন জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস্‌ লিমিটেড। জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস্‌ লিমিটেড বর্তমানে সিন্দাবাদ ডট কম এবং কিকশা ডট কম নামে দুইটি ই-কমার্স ওয়েবসাইট পরিচালনা করছে।

ফ্রন্টিয়ার বাংলাদেশ একটি বাংলাদেশ কেন্দ্রিক প্রাইভেট ইকুইটি ফান্ড। প্রাথমিক পর্যায়ে জিরো গ্র্যাভিটিতে সংস্থাটির এই বিনিয়োগ কোম্পানির সরবরাহ, পণ্য কার্যভার ও মানব সম্পদ সম্পর্কিত কৌশল বাস্তবায়নে সহায়তা করবে বলে জানিয়েছেন ফ্রন্টিয়ার বাংলাদেশ-এর ডিরেক্টর খালিদ কাদির।

তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রতিষ্ঠাতাদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘উদ্যোক্তারা শুধুমাত্র বাংলাদেশের ই-কমার্স সেক্টরকেই এগিয়ে নিয়ে যাচ্ছে না, বরং বিদেশি বিনিয়োগকারীদের সফলভাবে আকৃষ্ট করতেও সক্ষম হয়েছে।’

Banglabid

সিন্দাবাদ ডট কম দেশের প্রথম বি টু বি অনলাইন শপ, যেখান থেকে অফিস, ফ্যাক্টরি বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারে। অন্যদিকে কিকশা ডট কম একটি বি টু সি অনলাইন শপ, যেখানে পাওয়া যায় বিভিন্ন ফ্যাশন-লাইফস্টাইল পণ্য, মোবাইল, গ্যাজেট, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং গৃহসজ্জার জিনিসপত্র।

২০১৬ সালে এই প্রতিষ্ঠান দুটি তাদের যাত্রা শুরু করে। জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস্‌ লিমিটেড-এর কো-ফাউন্ডার ও সিইও জিশান কিংশুক হক বলেন, দু’টি প্রতিষ্ঠানই প্রতি মাসে প্রায় ১৫-২০% হারে প্রবৃদ্ধি করছে।

বর্তমানে বাংলাদেশে বেসিস সদস্যভুক্ত প্রায় ২৫০টি ই-কমার্স ওয়েবসাইট এবং ১০ হাজারেরও বেশি ফেসবুকভিত্তিক অনলাইন শপ রয়েছে। এর মধ্যে মাত্র কয়েকটি বিদেশ থেকে অনুদান পেতে সক্ষম হয়েছে। জিরো গ্র্যাভিটিতে বিদেশি কোম্পানির এই বিনিয়োগকে ই-কমার্স সেক্টরের জন্য ইতিবাচক রূপে দেখছেন বিশেষজ্ঞরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই কমার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা টেকানোর কি দাওয়াই পেল দুই দম্পতি!

পরবর্তী

কন্তের শান্তি ফেরালেন হ্যাজার্ড

পরবর্তী

কন্তের শান্তি ফেরালেন হ্যাজার্ড

রহস্যে ঘেরা ‘জান্নাত’-এর ফার্স্ট লুক, শিগগির যাচ্ছে সেন্সরে

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT