চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যে ঘেরা ‘জান্নাত’-এর ফার্স্ট লুক, শিগগির যাচ্ছে সেন্সরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

সাইমন-মাহি জুটির প্রথম ছবি ‘পোড়ামন’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি যেমন ব্যবসা সফল হয়, তারপর থেকে সাইমন-মাহিকে বলা হতো হিট ছবির জুটি। নতুন খবর, এই দুই চিত্রতারকার নতুন ছবি ‘জান্নাত’-এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে।

প্রকাশের পর সোশ্যাল মিডিয়া সাইমন-মাহির উপস্থিতিতে ভিন্ন রকম আবহে পোস্টারটি প্রশংসিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, মাথায় সবুজ ওড়না দিয়ে মায়াবী চোখে তাকিয়ে আছেন মাহি! তার মুখের অববয় কি যেন বলতে চায়! অন্যদিকে মুখভর্তি দাড়ি আর সাদা টুপিতে সাইমনের মুখ শুকিয়ে আছে।

এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে এই পোস্টারের সব রহস্যের উত্তর মিলবে ‘জান্নাত’ মুক্তির পর। এমনটাই বললেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

Banglabid

দুই নয়নের আলো ছবির এই নির্মাতা বলেন, শিগগির জান্নাত সেন্সরে জমা দেব। তারপর মুক্তির তারিখ ঘোষণা করবো। ছবির নায়ক সাইমন বলেন, অনেকদিন পর আবারো আমার ও মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহে আসছি। আমার বিশ্বাস, এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।

সাইমন-মাহি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবিটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। আসছে মার্চের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী রাজজান্নাতমাহিমিশা সওদাগরশিমুল খানসাইমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কন্তের শান্তি ফেরালেন হ্যাজার্ড

পরবর্তী

ইন্টারনেট সেবা দিতে স্পেস এক্স’র স্যাটেলাইট উৎক্ষেপণ এ মাসেই

পরবর্তী
ইন্টারনেট স্যাটেলাইট

ইন্টারনেট সেবা দিতে স্পেস এক্স'র স্যাটেলাইট উৎক্ষেপণ এ মাসেই

আপিল বিভাগে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিচারক

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT