চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের এক ফিচারে জার্মানিতে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

জার্মানিতে বেআইনি ঘোষণা করা হলো জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের ফ্রেন্ড ফাইন্ডার ফিচারটি। ২০১০ সালে ফেডারেশন অব জার্মান কনজিউমার অর্গানাইজেশনস (ভিজেডবিভি)-এর দায়ের করা মামলার প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।

‘ফ্রেন্ড ফাইন্ডার’ ফেসবুকের একটি বিশেষ ফিচার, যা ফেসবুকে আপনি যে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করেন, সেই অ্যাকাউন্টের কন্টাক্ট লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে এবং সেখানে যাদের এখনো ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদেরকে অ্যাকাউন্ট খোলার আমন্ত্রণ জানায়।

বেআইনি ঘোষণার পেছনে আদালতের যুক্তি হলো, এভাবে তথ্য নিয়ে ই-মেইলে ইনভিটেশন পাঠানো মূলত এক ধরণের বিজ্ঞাপন, যা হয়রানিমূলক। এ ধরণের ই-মেইলকে ‘স্প্যাম’ বললেও ক্ষতি নেই। শুধু তাই নয়, আদালত বলেন, ব্যবহারকারীদের ই-মেইল কন্টাক্টদের তথ্য নিয়ে তা কীভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কেও স্পষ্টভাবে জানায় না ফেসবুক।

Banglabid

মামলাটি ৬ বছর পুরোনো। বর্তমানে ফেসবুক ফিচারটি ‘ফাইন্ড ফ্রেন্ডস’ নামে নতুনভাবে নিয়ে এসেছে। এর সঙ্গে রয়েছে তুলনামূলক বিস্তারিত ব্যাখ্যা:

‘ফাইন্ড ফ্রেন্ডস আপনার ডিভাইস থেকে কন্টাক্ট সম্পর্কিত তথ্য আপলোড করে ফেসবুকের সার্ভারে সংরক্ষণ করে। সেখান থেকে তথ্যগুলো অন্যদের নতুন বন্ধু খুঁজে পেতে অথবা আপনাকে নতুন বন্ধু যোগ করার পরামর্শ দিতে ব্যবহার করা হতে পারে। পেশাগত কন্টাক্টও সংরক্ষণ করা হতে পারে। কিন্তু আপনার শুধু ব্যক্তিগত কন্টাক্টদের কাছেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো উচিৎ। দয়া করে শুধু সেসব বন্ধুকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান যারা তা পেয়ে খুশি হবেন।’

বেআইনি ঘোষণার অর্থ এখনো নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে জার্মানিতে ফেসবুক এই ফিচারের বর্ণনা পাল্টে দেবে।

Reneta

ফেসবুকের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আদালতের আনুষ্ঠানিক ঘোষণাপত্রের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। সেটি পাওয়ার পরই ফেসবুকের সেবার ওপর ঘোষণার প্রভাব ও পরবর্তী করণীয় সম্পর্কে চিন্তাভাবনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন এক রেকর্ড গড়লেন কোহলি

পরবর্তী

‘আমার কাছে রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়’

পরবর্তী

'আমার কাছে রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়'

রিভিউ আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধী সাঈদী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT