রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেছেন, আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।তার পারফরমেন্সে আমি খুশি। চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে মাদ্রিদকে নেতৃত্ব দিবেন এই মহাতারকা।
এক প্রেস কনফারেন্সে জিদান বলেন, রোনালদো এই মৌসুমে এখন পর্যন্ত ২৫টি গোল দিয়েছে। আমি রোনালদোর ব্যাপারে সিরিয়াস। ও ভালো খেলে চলেছে। যে কোন ব্যাপারে রোনালদোর প্রতি আমর পূর্ণ সমর্থন রয়েছে।
জিদান আরো বলেন, রোনালদো বিচার ক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড়। তাকে দলে পেয়ে আমি সত্যিই খুশী।
এদিকে গেল দু’বছর ফিফা ব্যালন ডি অর জিতলেও এবার তা খোয়াতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি লিও মেসির কাছে। তারপরও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো।
জিদানের এই বক্তব্য নিয়ে খুব একটা তোলপাড় না হলেও গতকাল শনিবার টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন সিআর সেভেন। এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের কভারে রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে ব্রাজিলীয় সুপার মডেল আলেসান্দ্রা অ্যাব্রোসিওর নানা ভঙ্গির ছবি প্রকাশ হয়।
যেখানে কোথাও আলেসান্দ্রা পিঠে উঠে পড়েছেন রোনালদো। কোথায় খোলা বুকে সিআর সেভেনের সিক্স প্যাক ঝলসে উঠেছে। কোথাও পেশিবহুল শরীর শোভা পাচ্ছে রোনালদোর।






