চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের পথে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিউইদের রান ২৩৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ২৪ বলে রান ওঠে মাত্র ২। যারমধ্যে আবার খরচের খাতায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট। বৃষ্টি শঙ্কা আর মেঘলা আকাশ মাথায় নিয়ে কেন টস জিতে ব্যাট করতে চাইলেন কেন উইলিয়ামসন, সেটা তারই ভালো জানার কথা! অধিনায়কের সিদ্ধান্ত বাকি সতীর্থদের পক্ষে গেল না। মাঝে বৃষ্টিতে খেলা গড়াল রিজার্ভ ডেতে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুইদিন ধরে খোঁড়াতে খোঁড়াতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড রান তুলল ৮ উইকেটে ২৩৯!

ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার বৃষ্টিতে থমকে গিয়েছিল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। কিউই ইনিংসের ৪৬.১ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরুর পরিস্থিতি না-থাকায় মঙ্গলবারের মতো ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। সেমি ও ফাইনালে জন্য রিজার্ভ ডে থাকায় সেই খেলা একই জায়গা থেকে আবার শুরু হয় বুধবার।

বিশ্বকাপের নিয়মানুযায়ী নিউজিল্যান্ড ইনিংস যেখানে শেষ হয়েছিল বুধবার সেখান থেকেই শুরু হয় খেলা। অর্থাৎ, ৪৬.১ বলের পর থেকে শুরু হয় খেলা। এদিন টেলরকে প্রথমে বল করেন ভুবনেশ্বর। বুধবার ইনিংসের বাকি ২৩ থেকে মাত্র এক বাউন্ডারিতে যোগ হয় ২৮ রান। কিউইরা উইকেট হারায় তিনটি।

আগেরদিন ৬৭ রানে অপরাজিত থাকা রস টেলর আর মাত্র ৭ রান যোগ করে আউট হন দলীয় সর্বোচ্চ ৭৪ রানে। তিন রানে অপরাজিত থাকা টম ল্যাথামও টেলরের মতো ঠিক সাত রান যোগ করে আউট হন।

প্রথম সেমিফাইনালে প্রথম ৫০ ওভারে ছড়ি ঘুরিয়েছেন বোলাররাই। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে অল্প রান নিয়ে লড়াই করতে হলে এখন বোলাররাই ভরসা কিউইদের। প্রথম ইনিংসে উইকেটের অবশ্য যা অবস্থা তাতে ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের মতো সুইং নির্ভর বোলারদের চোখ চকচক করাই স্বাভাবিক।

বৃষ্টি থাকায় আগেরদিন ও মঙ্গলবার ম্যাচের আগ পর্যন্ত বেশিরভাগটা সময় ঢেকে রাখাই ছিল উইকেট। সেই উইকেটে প্রথমে ব্যাট করতে গিয়ে হাঁসফাঁস করে মরেন কিউই ব্যাটসম্যানরা। প্রথম দুই ওভারই হয় মেডেন। তৃতীয় ওভারে জাসপ্রীত বুমরাহর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট ১ রান করা গাপটিল।

পরে উইকেটে এসে হেনরি নিকোলসকে নিয়ে খুঁটি গাড়ার চেষ্টা করেন উইলিয়ামসন। তবে ভিত্তি মজবুত না হলে যা হয় আরকি, রানও খুব বেশি হয়নি, উল্টো ৫১ বলে ২৮ করে জাদেজার বলে বোল্ড হয়ে ফিরে যান নিকোলস। নিউজিল্যান্ডের রান তখন ১৮.২ ওভারে ৬৯।

উইকেট যে পক্ষে সেটা আরও বেশি বোঝা যায় উইলিয়ামসনের ব্যাটিং দেখে। ৬৭ করে ৩৬তম ওভারে কিউই অধিনায়ক যখন ফিরেছেন, দলের রান ৩ উইকেটে ১৩৪। বল খেলেছেন ৯৫টি!

শুরুর দিকে বল অপচয়টা বোঝা হয়ে দাঁড়ানোয় হাত খুলতে চান জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। কেউই ব্যাট চওড়া করতে পারেননি। আউট হয়েছেন ১২ ও ১৬ করে।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে ধৈর্য ধরে টিকে ছিলেন রস টেলর। ৮৫ বলে ৬৭ করে রান বাড়ানোর চেষ্টায় যখন ব্যস্ত এ ডানহাতি ব্যাটসম্যান, তখনই ম্যাচে হানা দেয় শঙ্কার বৃষ্টি। ম্যাচের বয়স তখন ৪৬.১ ওভার। কিউইদের রান তখন ৫ উইকেটে ২১১। দ্বিতীয়দিন মাঠে নেমে তিন উইকেট হারিয়ে গতবারের ফাইনালিস্টরা যোগ করতে পারল ২৮ রান।

ভারতের হয়ে তিন উইকেট নিয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। এছাড়া জাদেজা, চাহাল, পান্ডিয়া ও বুমরাহ নেন একটি করে উইকেট।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে করলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মেহরাব

পরবর্তী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

পরবর্তী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

আল কায়েদা-কাশ্মীর-ভারতীয় সেনা

কাশ্মীর ইস্যুতে ভারতীয় সেনাবাহিনীকে আল কায়েদার হুমকি

সর্বশেষ

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT