চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅনে পড়া ম্যাচ ‘ড্র’ করল মুশফিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চার বছর বাদে ঘরোয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে শতকের দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দলকে ফলোঅন এড়ানো থেকে বাঁচাতে পারেননি। এরপরও ক্ষতি হয়নি মুশফিকের দল নর্থ জোনের। দ্বিতীয় ইনিংসে ওপেনার মিজানুর রহমানের হার না মানা শতকে সেন্ট্রাল জোনের বিপক্ষে বিসিএলের চার ম্যাচে তৃতীয় ড্রটি এনেছে দলটি।

শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগেরদিনের ১০১ রান নিয়ে নামা মুশফিক চতুর্থ দিনে আউট হন ১১১ করে। মাত্র ১৪ রানে বাকি তিন উইকেট হারিয়ে নর্থ জোন অলআউট হয় ৩০০ রানে। ফলোঅন এড়াতে তখনও দরকার ছিল ৩০ রান।

সেন্ট্রাল জোনের সেরা বোলার এবাদত হোসেন। এই পেসারের শিকার ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও মোশাররফ হোসেন রুবেল।

Banglabid

ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে বেশ লড়েছে নর্থ জোন। মিজানুর কাটায় কাটায় করেছেন ১০০ রান। ধীরলয়ে খেলে ১৯১ বল খেলে মাত্র ৪টি চার ও ১ ছক্কায় ইনিংস সাজান এ ডানহাতি ব্যাটসমান। ১৫২ বলে ৮৯ রানে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ড্রয়ের ভিত আসে।

এই ড্রয়ের পরও ৪১ পয়েন্টে টেবিলে সবার উপরেই রইল নর্থ জোন। চার ম্যাচে এক জয় ও তিন ড্র করেছে নাঈম ইসলামের দল। আর এক হার ও তিন ড্রয়ে ২৯ পয়েন্টে টেবিলের তলায় সেন্ট্রাল জোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মেসি, রোনালদোর ক্লাবে ‘খেলবেন না’ নেইমার

পরবর্তী

‘উপাচার্যের বাসায় হামলা ও তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাঁথা’

পরবর্তী

'উপাচার্যের বাসায় হামলা ও তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাঁথা'

দিলারা জামান

আজ খুব আলতা পরতে ইচ্ছে করছে: দিলারা জামান

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT