চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফর্মুলা ওয়ানে বন্ধ হচ্ছে ‘গ্রিদ গার্ল’দের ব্যবহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের সঙ্গে একদল গ্রিদ গার্লস

ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের সঙ্গে একদল গ্রিদ গার্লস

মেরামতের জন্য পিটে থামছে গাড়ি, স্টপ সাইন নিয়ে সামনে হাজির স্বল্পবসনা সুন্দরী নারী! রেস চ্যাম্পিয়ন ট্রফি নিতে মঞ্চে উঠছেন, পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরী নারীর দল!

গত শতাব্দীর ষাটের দশক থেকে ফর্মুলা ওয়ানে এমনটাই দেখে আসছে বিশ্ব। গতিময় অটোকারের পাশাপাশি ‘গ্রিদ গার্লস’ নামে পরিচিত এ সুন্দরীরাও যুগিয়েছেন আলাদা বিনোদন। তবে নতুন বছর থেকে ফর্মুলা ওয়ানে সুন্দরীদের উপস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। ‘বৈষম্যহীন সুন্দর এক খেলাধুলার জগত’ গড়াই যে উদ্দেশ্যের লক্ষ্য।

ফর্মুলা ওয়ানের সঙ্গে ‘গ্রিদ গার্ল’দের সম্পর্ক যেমন পুরনো, তেমনি বিতর্কও আছে এক গাদা! গ্ল্যামার কিংবা মডেলিংয়ে স্বল্প সময়ে নিজেদের পরিচিত করতে সুন্দরীরা বেঁছে নিতেন ফর্মুলা ওয়ানকেই। তাতে রেস ড্রাইভারদের সঙ্গে এ নারীদের সম্পর্ক নিয়ে কেচ্ছা-কাহিনীও কম রটত না! সত্তরের দশকে জনপ্রিয় রেস ড্রাইভার জেমস হান্টের সঙ্গে গ্রিদ গার্লদের সম্পর্কের কথা উঠে এসেছে হলিউডের সিনেমা ‘রাসে’।

লুইস হ্যামিল্টনের সঙ্গে গ্রিদ গার্লরা
Banglabid

কেবলমাত্র ফর্মুলা ওয়ানেই নয়। মটো রেসিং, ইউএফসি কিংবা টি-টুয়েন্টি ক্রিকেটের বিভিন্ন ঘরোয়া লিগগুলোতেও চিয়ারলিডার হিসেবে উপস্থাপন করা হয় সুন্দরী, স্মার্ট শারিরীক গঠনের নারীদের।
মূর্তিকারিগর
খেলাধুলায় নারীদের এভাবে তুলে ধরাটা নারীজাতিদের জন্যই অপমানের বলে মনে করছেন ফর্মুলা ওয়ান কর্তারা। সঙ্গে নারীবাদী বিভিন্ন সংস্থা থেকেও ছিল চাপ। খেলাটির ডিরেক্টর অফ কমার্শিয়াল অপারেশন শন ব্রেচেসের মতে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী, ‘খেলাধুলার জগতটাকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের সুরের এই পরিবর্তন।’

তবে মজার বিষয়, বিবিসির করা এক দর্শক জরিপে উঠে এসেছে, শতকরা ষাট শতাংশ ফর্মুলা ওয়ান দর্শকই চান না খেলাটির সঙ্গে গ্রিদ গার্লদের উপস্থাপনা বন্ধ হয়ে যাক। এমনকি যেসব নারীরা গ্রিদ গার্ল হিসেবে কাজ করতেন তাদের অধিকাংশও চান না বেকার হতে! তাদের চাপে ফর্মুলা ওয়ানে গ্রিদ গার্লরা থাকবেন কিনা সেটা জানা যাবে ২৫ মার্চ থেকে শুরু হওয়া ২০১৮ সালের প্রথম গ্র্যান্ড প্রিক্সে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফর্মুলা ওয়ান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্লিন চলচ্চিত্র উৎসবে গান্ডু নির্মাতার ‘গার্বেজ’

পরবর্তী

গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

পরবর্তী

গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

দুদিনের জাতীয় কবিতা উৎসবে মানবতার জয়গান

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT