চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিককে বিয়ে করতে ‘গণধর্ষণের মিথ্যা মামলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
অপরাধ, আন্তর্জাতিক, নারী
A A
একজন মহিলার মুখ ঢেকে রেখেছেন, চারপাশে হাতের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিককে বিয়ে করতে ১৯ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের মিথ্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছে ভারতের নাগপুর পুলিশ। নাগপুর পুলিশ কমিশনার অমিতেশ কুমার মামলার তদন্ত শেষে এ তথ্য জানান।

সোমবার নাগপুরের কালামনা থানায় ওই তরুণী দুইজন অজ্ঞাত ব্যক্তি দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করে।
অভিযোগে তরুণী উল্লেখ করে, সকালে তার গানের ক্লাসে যাওয়ার পথে সাদা ভ্যানে চড়ে দুজন ব্যক্তি তার কাছে রাস্তা জানতে চায়। তখন একজন ব্যক্তি তাকে জোর করে ভ্যানে তুলে নেয় এবং কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। এরপর তারা তরুণীকে নাগপুরের চিখালি গ্রামের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে।

নগর পুলিশ তাৎক্ষনিক তদন্ত শুরু করে দেয়।

বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে কালামনা থানার পুলিশ অজ্ঞাতব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় অভিযোগ নথিভুক্ত করেন। পুলিশ কমিশনার অমিতেশ কুমারসহ প্রায় ১ হাজার নিরাপত্তা এবং উর্ধ্বতন কর্মকর্তা সহযোগে এই ঘটনার তদন্ত করেন। ৪০টি বিশেষ টিম গঠন করে শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, ভ্যান এবং তরুণীর বান্ধবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়।

অমিতেশ কুমার জানান, টানা ৬ ঘণ্টা পরিশ্রম, ২৫০ এর বেশি সিসিটিভি ফুটেজ যাচাই এবং ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছে যে তরুণী ধর্ষণের মিথ্যে ঘটনা সাজিয়েছে। পরে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, তার প্রেমিককে বিয়ে করতে সে এই মিথ্যা মামলা দায়ের করেছে।

ট্যাগ: গণধর্ষণনাগপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রত্যেক আসামির ১০ বছরের কারাদণ্ড

পরবর্তী

কবে, কোথায় বিয়ে করছেন রণবীর-আলিয়া?

পরবর্তী
রণবীর-আলিয়া বিবাহের সময়ের সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে, কোথায় বিয়ে করছেন রণবীর-আলিয়া?

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই বছর ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সফর বিরল ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT