জনপদ

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রত্যেক আসামির ১০ বছরের কারাদণ্ড

নোয়াখালী জেলা জজ আদালত ভবনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী জেলা জজ আদালত ভবনের সামনে সবুজ গাছপালা ও ভবনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের আরেকটি মামলায় দেলোয়ার বাহিনীর প্রধানসহ ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশীদ লাভলু জানান, মঙ্গলবার বেলা ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা কারাগার থেকে ৯ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। বাকি ৪ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নূর হোসেন বাদল, আবু রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন মিয়া, মাইনউদ্দিন সাজু, সামসুউদ্দিন সুমন, আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দিলু।

এরমধ্যে আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক পলাতক রয়েছেন।

বেগমগঞ্জের ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতের ঘটনায় মোট তিনটি মামলা হয়। এরমধ্যে দুই মামলার রায় ঘোষণা করা হয়েছে। পর্নোগ্রাফির অভিযোগে অন্য মামলাটি বিচারধীন।

এর আগে গত ৪ অক্টোবর ওই ধর্ষণ মামলায় রায়ে দেলোয়ার ও কালামকে যাব্বজীবন কারাদণ্ড দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরে গণমাধ্যমে সেই ভিডিও নিয়ে খবর প্রকাশের পর সারাদেশে সমালোচনার ঝড় উঠে। নড়েচড়ে বসে প্রশাসন।

বিষয়:নোয়াখালীর-বেগমগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…