চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সেস ডায়ানার আত্মজীবনীর পরে সবচেয়ে আলোচিত প্রিন্স হ্যারির ‘স্পেয়ার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার বইয়ের কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক মাস প্রচারণার পর অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ “স্পেয়ার” অবশেষে মঙ্গলবার যুক্তরাজ্যে বিক্রির জন্য অবমুক্ত করা হয়েছে। প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানার আত্মজীবনীর পরে বহুল প্রতীক্ষিত হিসেবে বিবেচিত এই রাজকীয় গ্রন্থ  বাজারে এসেছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

হ্যারির আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠানটি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৪টি টেলিভিশন চ্যানেল প্রচার করে, যেখানে তিনি তার স্ত্রী মেগানের সাথে উপস্থিত ছিলেন। বইটি অডিওবুক আকারে ১৬টি ভাষায় পাওয়া যাবে, যার কপিগুলি স্পেনে ইতোমধ্যে ফাঁস হয়ে আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া বইটি সংগ্রহ করতে পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

১৯৯২ সালে প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানার আত্মজীবনী “ডায়ানা: হার ট্রু স্টোরি” প্রকাশের সময়ও যুক্তরাজ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছিল। বইটি সেই সময়কার সবচেয়ে বড় রাজকীয় বই হিসেবে বিবেচিত হয়। প্রিন্স হ্যারির আত্মজীবনীটি ডায়ানার পর প্রকাশিত বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজকীয় বই।

আত্মজীবনীতে পরিবারের সদস্যদের বিশেষ করে ভাই প্রিন্স উইলিয়াম এবং তাদের পিতা রাজা ৩য় চার্লসের বিষয়ে কিছু উদ্ধৃতি বিব্ব্রতকর পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ বিভিন্ন মিডিয়া হ্যারির দাবিগুলিকে ব্যাখ্যা-বিশ্লেষন করে পাঠকদের সামনে তুলে ধরছে।

হ্যারি তার সৎমা ক্যামিলা পার্কারকে উদ্দেশ্য করে মার্কিন নেটওয়ার্ক সিবিএস-এ একটি সাক্ষাত্কার প্রদানের পরে তা ক্যামিলার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। চার্লস এবং ডায়ানার সর্ম্পকের মধ্যে “অন্য মহিলা” হিসাবে দীর্ঘকাল ধরে আলোচিত ক্যামিলা পার্কারকে সেই সাক্ষাতকারে হ্যারি “খলনায়ক” বলে অভিহিত করেছিলেন।

তবে প্রিন্স হ্যারি বা মেগান কেউ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেননি জানিয়ে বিষয়টি পরিস্কার করেছেন।

বইটি প্রকাশের পর নতুন বছরের বাকি মাসগুলোতে বইটি নতুন করে আর কী কী বিতর্কের সৃষ্টি করে এবং রাজ পরিবারের বাকি সদস্যরা তা কিভাবে  মোকাবেলা করেন, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগ: আত্মজীবনীক্যামিলা পার্কারডায়ানাবইমেগানরাজ পরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী লরিস

পরবর্তী

বিলের মধ্যে হাতকড়া বাঁধা যুবকের লাশ উদ্ধার

পরবর্তী
বিলের মধ্যে হাতকড়া বাঁধা যুবকের লাশ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলের মধ্যে হাতকড়া বাঁধা যুবকের লাশ উদ্ধার

জো বাইডেনের ব্যক্তিগত অফিসে মার্কিন গোপন নথি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের ব্যক্তিগত অফিসে মার্কিন গোপন নথি!

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT