চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেনের ব্যক্তিগত অফিসে মার্কিন গোপন নথি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জো বাইডেনের ব্যক্তিগত অফিসে মার্কিন গোপন নথি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগের ব্যক্তিগত অফিস পেন বাইডেন সেন্টারের একটি তালাবদ্ধ আলমারি থেকে অন্তত ১০টি রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করেছে বাইডেনের লিগ্যাল টিম। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ খতিয়ে দেখছে এই নথি কতোটা গুরুত্বপূর্ণ।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

বাইডেনের পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই একই ধরনের অভিযোগে তদন্তের সম্মুখীন হয়ে আসছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রেসিডেন্ট মেয়াদ পূর্তির পরেও রাষ্ট্রের অন্তত ৩০০টি গোপনীয় নথি ফ্লোরিডায় তার ব্যক্তিগত বাসভবন মার-এ-লোগো’তে নিয়ে গেছেন।

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথি বিষয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে এফবিআই’কে। এবং যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নথি পর্যালোচনা করার।

তদন্তের সাথে যুক্ত একজন কর্মকর্তা বলেছেন, যে নথিগুলো পাওয়া গেছে তা যুক্তরাষ্ট্রের পরমাণু নিরাপত্তার সাথে যুক্ত নয়। অন্য একটি বক্সের ফোল্ডারে যে নথি পাওয়া গেছে, তা কোন রাষ্ট্রীয় গোপনীয় তথ্যই নয়।

প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ উপদেষ্টা রিচার্ড সোবার বলেন, এই নথি তখনি পাওয়া গেল যখন দেশটির মধ্যবর্তী নির্বাচনের পূর্বে বাইডেনের আইনি সহযোগীরা তার প্রাক্তন অফিস পরিষ্কার করছিলেন। বাইডেন ২০১৭ – ২০২০ পর্যন্ত হোয়াইট হাউস থেকে মাত্র ১ মাইল দূরত্বে এই অফিসটি ব্যবহার করেছেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার তার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যাল-এ তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কবে এফবিআই জো-বাইডেনের অন্যসব বাড়িগুলোতে অভিযান চালাবে? হোয়াইট হাউসে কবে অভিযান চালাবে??”

বাইডেনের ব্যক্তিগত অফিসে এই সরকারি নথি ‌এমন সময় পাওয়া গেল, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিরপেক্ষ আইনজীবী নিয়োগ করবে। ট্রাম্পের গল্ফক্লাবে রাষ্ট্রের গোপন নথি নেওয়ার অপরাধের অভিযোগ আদালতে তোলা হবে নিরপেক্ষ আইনজীবী দিয়ে।

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহোয়াইট হাউস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিলের মধ্যে হাতকড়া বাঁধা যুবকের লাশ উদ্ধার

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

পরবর্তী
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত ভবনের ছবি, শান্ত ও পরিষ্কার পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

বাংলাদেশে হলি আর্টিজানের ঘটনায় নির্মিত বলিউড সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজানের ঘটনায় বলিউড সিনেমাটির মুক্তি ফেব্রুয়ারিতে

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT