চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিক্ষার্থীর মৃত্যুর পর প্রাণঘাতী সেলফি ঠেকাতে উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
বিশ্বাস জি, বন্ধুদের সেলফি তোলার সময় মৃত্যু হয় তার

বিশ্বাস জি, বন্ধুদের সেলফি তোলার সময় মৃত্যু হয় তার

‘সেলফি মৃত্যু ঘটাতে পারে’, ভারতের কর্ণাটক রাজ্যের প্রশাসন এমন প্রচারণাই চালাচ্ছে। সাম্প্রতিক কয়েক মাসে সেলফি তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যুর পর এমন পদক্ষেপ।

সাম্প্রতিক যে ঘটনাগুলো রাজ্য সরকারকে এমন প্রচারণায় উদ্বুদ্ধ করে তার একটি ঘটে গত সেপ্টেম্বরের শেষ দিকে। বন্ধুদের সেলফি তোলার উচ্ছ্বল মুহুর্তটিতে ঠিক পাশেই মৃত্যু হয় একজনের। ন্যাশনাল কলেজ অব বেঙ্গালুরুর ২৫ শিক্ষার্থী রামা নগরে পিকনিকে গিয়ে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়।

স্থানীয় এক পুকুরে গোসল করতে নেমেছিলো তারা। ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলো। পরবর্তীতে মন্দির পরিদর্শনে গেলে তাদের মধ্যে একজন বিশ্বাস জি’কে নিখোঁজ দেখতে পায়। পরে এক ফেলফিতে দেখা যায়, সবাই যখন সেলফি তোলার পোজ দিচ্ছিল, বিশ্বাস তখন পানিতে ডুবে যাচ্ছিল। পরে স্থানীয় কাগালিপুরা থানার পুলিশ পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী বিশ্বাসের লাশ।

ছাত্ররা নদীতে সেলফি তুলতে গিয়ে বিপদে পড়েছে, একটি মোবাইল পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বন্ধুরা সেলফি তুলছে, পাশেই ডুবে যাচ্ছেন বিশ্বাস জি
Banglabid

এর কয়েক সপ্তাহ পর সেই মন্দিরের কয়েক ঘন্টার দুরুত্বে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায় তিন কিশোর।

একজন যুবক রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
দুর্ঘটনার স্থানটি দেখাচ্ছেন শারদ গৌড়

রেল লাইনের সেই স্থানটির পাশ্ববর্তী গ্রামে থাকা ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র শারদ গৌড় বিবিসিকে ঘটনাটির বর্ণনা দেন। তিনি বলেন, ভিড় দেখে সেখানে গিয়ে দেখি মানব শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, তারা রেল লাইনের উপর শুয়ে সেলফি তোলার চেষ্টা করছিলো। তাই ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি।

“নিহত তিন জনের একজনের জন্মদিন ছিলো দিনটি।”

প্রভু, প্রতীক ও রহিত (ঘড়ির কাঁটা অনুযায়ী)। সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায় তারা।
Reneta

এই দুই ঘটনা কর্ণাটকের রাজ্য সরকারকে নড়ে চড়ে বসতে বাধ্য করে। সেলফি যেনো ‘কিলফি’ হয়ে না যায়, তার জন্য তরুণদের আরও সচেতন করতে উদ্যোগ নেয়।

কর্নাটকের পর্যটন মন্ত্রী প্রিয়াঙ্ক খার্জ ১১টি জেলার পর্যটক স্থানগুলোতে নতুন নতুন নির্দেশিকা টানানোর কথা জানান। সেখানে  ‘সেলফি মৃত্যু ঘটাতে পারে’ এমন বার্তাও রয়েছে। বিপদজনক সেলফি বিষয়ে সতর্ক করতে সামাজিক মাধ্যমেও প্রচারণা শুরুর কথা জানান তিনি।

ভারতে বিক্রিত মোবাইল ফোনের সংখ্যা ১০০ কোটি ১০ লাখেরও বেশি। এর মধ্যে ৩০ কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে।

বিশেষজ্ঞরা বলেন, সামাজিক মাধ্যমে আসক্ত তরুণরা একটি নিখুঁত সেলফির জন্য চরম পর্যায়ে চলে যায়। বেপরোয়া, অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় অনেক সময়।

কার্নেগি মেলোন ইউনিভার্সিটি ও ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অব ইনফর্মেশনের একটি গবেষণায় জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে সেলফি সংক্রান্ত মৃত্যুর হার ভারতেই অনেক বেশি।

মার্চ, ২০১৪ থেকে সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত বিশ্বের ১২৭টি সেলফি সংক্রান্ত মৃত্যু চিহ্নিত করে বিশেষজ্ঞরা জানায়, এর ৭৬টি ভারতে হয়েছে, যাদের অধিকাংশই তরুণ।

সেলফি বিষয়ক প্রচারণার বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, আমাদের প্রচারণায় বলবো স্মার্টফোন থাকা ভালো, কিন্তু এটা স্মার্টলি ব্যবহার করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বার্নিকাটসহ মার্কিন প্রতিনিধি দল

পরবর্তী

প্যারাডাইস পেপারসে বিএনপি নেতাসহ ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাডাইস পেপারসে বিএনপি নেতাসহ ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম

কিছু হলে সঞ্চয়পত্রের ওপর খড়গ কেন?

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT