চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাডাইস পেপারসে বিএনপি নেতাসহ ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্যারাডাইস পেপারস-বাংলাদেশি-বিএনপি

অফশোর ব্যবসায়িক বিনিয়োগের ফাঁস হওয়া নতুন নথি প্যারাডাইস পেপারসে এবার পাওয়া গেল ১০ বাংলাদেশি ও একটি প্রতিষ্ঠানের নাম। বাংলাদেশি ১০ ব্যক্তির মধ্যে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও তার পরিবারের কয়েকজন সদস্যের নামও রয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) এই গোপন সম্পদ ও মালিকানার তথ্য অনুসন্ধান ও প্রকাশের কাজে নেতৃত্ব দিচ্ছে। এই সংগঠনেরই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেশের ভিত্তিতে ভাগ করে পানামা পেপারসসহ বিভিন্ন সময় গোপন সম্পদের তথ্য পাঁস হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম।

সেই নামের তালিকায় সম্প্রতি প্যারাডাইস পেপারসে থাকা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এবং তাদের অফশোর গোপন ব্যবসার সংক্ষিপ্ত তথ্য উল্লেখ করা হয়েছে। শেষ নামের ক্রমানুসারে তালিকাটি এরকম:

  • নাসরিন ফাতেমা আউয়াল
  • তাবিথ মো. আউয়াল
  • তাফসির মোহাম্মদ আউয়াল
  • ফয়সাল চৌধুরী
  • আবদুল আউয়াল মিন্টু
  • ফরিদা ওয়াই মোগল
  • শহীদ উল্লাহ
  • তাজওয়ার মো. আউয়ালের অভিভাবক হিসেবে আবদুল আউয়াল মিন্টু
  • সামির আহমাদ
  • তাজওয়ার মোহাম্মদ আউয়াল

আইসিআইজে’র তালিকায় দেয়া প্যারাডাইস পেপারসে থাকা একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম ব্রামার অ্যান্ড পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড।

প্যারাডাইস পেপারস বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যভাণ্ডার বা  ডাটাবেজ, যে প্রতিষ্ঠানগুলোর মালিক পৃথিবীর ১৮০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা।

১ কোটি ৩৪ লাখ গোপন নথির সমন্বয়ে গঠিত এই ডাটাবেসে রয়েছে ১৪শ’ গিগাবাইটেরও বেশি ডাটা। নথিগুলোর প্রায় ৬৮ লাখ এসেছে অফশোর আইনি সেবা সংস্থা অ্যাপলবাই এবং কর্পোরেট সেবা সংস্থা এস্টেরা থেকে। ২০১৬ সালে এস্টেরা আলাদা হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠান দু’টি একসঙ্গে অ্যাপলবাই নামে কর্মকাণ্ড চালাত।

প্যারাডাইস পেপারস-বাংলাদেশি-বিএনপি
প্যারাডাইস পেপারসের তালিকায় বিএনপি নেতা ও পরিবারসহ ১১ বাংলাদেশি ব্যক্তি-প্রতিষ্ঠান
Reneta

আরও ৬০ লাখ নথি প্রায় ১৯টি আদালতের কর্পোরেট রেজিস্ট্রি থেকে বের করা। আদালতগুলোর বেশিরভাগই ক্যারিবীয় অঞ্চলের। বাকি অল্প কিছু নথি পাওয়া গেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ট্রাস্ট এবং কর্পোরেট সেবা দানকারী প্রতিষ্ঠান এশিয়াসিটি ট্রাস্টথেকে।

প্যারাডাইস পেপারসে ফাঁস করা নথিতে রয়েছে ১৯৫০ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ৭০ বছরের তথ্য।

চলতি মাসের শুরুর দিকে প্রাথমিকভাবে ফাঁস করা তথ্যে বিভিন্ন দেশের বিখ্যাত, ক্ষমতাশালী ও প্রভাবশালী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নাম পাওয়া গেলেও বাংলাদেশি কারও তথ্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে এর আগে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে বাংলাদেশিদের নাম থাকায় ধারণা করা হচ্ছিল এবারও এমন কারও নাম থাকতে পারে। আইসিআইজে’র প্রকাশিত তালিকায় এবার সেই ধারণাই সত্যি প্রমাণিত হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারাডাইস পেপারস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT