সাংবাদিক শুভ রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে খিলগাঁওয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। শুভ রহমান দীর্ঘ ৫৩ বছর সাংবাদিকতা করেছেন। ১৯৬৩ সালে দৈনিক সংবাদ ও পরে দৈনিক খবরের কাগজ পত্রিকায় যোগ দেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ এবং কালের কণ্ঠে কাজ করেছেন। শুভ রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন। এ ছাড়া তিনি প্রগতিশীল রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে ।










