চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার তার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

ভারতের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েই তারা মূলত আলোচনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, গত ৯ বছরে বাংলাদেশ এবং ভারত বিভিন্ন প্রচলিত এবং অপ্রচলিত খাতে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিস্ময়কর অগ্রগতি প্রত্যক্ষ করেছে।

Banglabid

শেখ হাসিনা বলেন, তার সরকার অন্যান্য ক্ষেত্রের মত বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে ভারতের সাহায্য ও সহযোগিতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে এক হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে, তারা সেখানে চাইলে এলএনজি প্রকল্পও স্থাপন করতে পারেন।

Reneta

ভারতীয় হাইকমিশনার এ সময় বাংলাদেশে রপ্তানির জন্য তার দেশের বিদ্যুৎ প্রকল্প এবং এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান, পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্বাঞ্চলে এ বিষয়ে নতুন দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ সময় হর্ষবর্ধন শ্রীংলা আগামী ১৩ জুলাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজিনাথ সিংয়ের তিনদিনের বাংলাদেশ সফর এবং দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে তার সারদা পুলিশ একাডেমি সফর সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

শেখ হাসিনা বৈঠকে গত মে মাসে তার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের বিষয়টিও স্মরণ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি নিকেতন সফর ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভালো প্রভাব ফেলেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. মজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীভারতীয় হাইকমিশনারলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানওয়েতে নেমেই প্লেন হয়ে যাবে ট্রেন!

পরবর্তী

সিআইপি কার্ড পেলেন একই পরিবারের ৩ জন

পরবর্তী

সিআইপি কার্ড পেলেন একই পরিবারের ৩ জন

ফুটবল

কাঁদালে তুমি মোরে

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT