চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর পদ খেয়ালখুশি মতো ব্যবহার অগ্রহণযোগ্য-বেআইনী: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

প্রশাসনের মাঠ পর্যায়ের ব্যক্তি কর্তৃক প্রধানমন্ত্রীর পদ খেয়ালখুশি মতো ব্যবহার করা অগ্রহণযোগ্য ও বেআইনী উল্লেখ করে এইরূপ ক্ষেত্রে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ‘শেখ হাসিনা সেতু’ সংলগ্ন জমিতে ‘পর্যটন কেন্দ্র’ প্রকল্প বেআইনি ঘোষণা করে এই নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া ২৩ ফেব্রুয়ারির এই আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে সরকারের  সবচেয়ে সম্মানীয় পদ। প্রশাসনের মাঠ পর্যায়ের ব্যক্তি কর্তৃক সেই পদটিকে খেয়ালখুশি মতো ব্যবহার অগ্রহণযোগ্য, বেআইনী এবং গভর্নমেন্ট সার্ভিস রুলস ভঙ্গের শামিল। তাই এহেন কর্মের বিষয়ে বিভাগীয় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হলো।’

Banglabid

২০১৮ সালের ১৭ এপ্রিল এই ‘পর্যটন কেন্দ্র’ প্রকল্পের সীমানা পিলার স্থাপন করা হয়। কিন্তু মহানন্দা নদী সংলগ্ন ওই প্রকল্প চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী ও আইনের ছাত্রী রাবেয়া বসরী। একপর্যায়ে হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত হলফনামা আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।

সেই অনুযায়ী জেলা প্রশাসক হাইকোর্টে বিস্তারিত হলফনামা আকারে দাখিল করেন। যেখানে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যটন কেন্দ্র নির্মাণের প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।’ অন্যদিকে এই প্রকল্পের জমি বিষয়ে নদী রক্ষা কমিশনও হাইকোর্টে একটি প্রতিবেদন দেয়। সেই  প্রতিবেদনে ওই প্রকল্প এলাকাকে নদীর জমি হিসেবে উল্লেখ করা হয়। এরপর এ বিষয়য়ে বিস্তারিত শুনানি নিয়ে হাইকোর্ট রাবেয়া বসরী ও নদী রক্ষা কমিশনের আবেদন নিস্পত্তি করে আদেশ দেন। আদালত তার আদেশে মহানন্দা নদীর ‘শেখ হাসিনা সেতু’  সংলগ্ন জমিতে “পর্যটন কেন্দ্র” প্রকল্প বেআইনি ঘোষণা করেন। তবে জমি অধিগ্রহণ করে বা মহানন্দা নদীর পাসে কোন খাস জমিতে পর্যটন প্রকল্পটি বাস্তবায়ন করতে বলা আদেশে বলা হয়।’

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ারেস-আল-হারুনী। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর নদী কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী মুহাম্মদ এমদাদুল হক।

Reneta

এই আদেশের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন: ‘চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক প্রকল্পটির বিষয়ে বিস্তারিত হাইকোর্টে হলফনামা দাখিল করে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। তবে এ ধরনের নির্দেশনার কোনো কাগজপত্র জেলা প্রশাসক আদালতকে  দেখাতে পারেননি। কিন্তু আমরা আদালতে নথি উপস্থাপন করে দেখিয়েছি যে,  প্রধানমন্ত্রী ২০১৫ সালে যে ঘোষণা দিয়েছিলেন তাতে তিনি পর্যটন প্রকল্পটি নদীর জমিতে  করতে বলেননি। তাছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণার এক বছর আগেই অর্থাৎ ২০১৪ সালে জেলা প্রশাসক ওই এলাকার জমির প্রকৃতি পরিবর্তনের অনুমতি দিয়েছিলেন। তাই হাইকোর্ট তার আদেশে মহানন্দার জমির প্রকৃতি পরিবর্তন করে প্রকল্পের অনুমতি দেওয়া হয়েছিল কিনা, তা তদন্ত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন। এবং আদালত তার আদেশে বলেছেন, এই কর্মকরতা একটি জেলার দায়িত্বে পেয়েই যদি প্রধানমন্ত্রীর পদকে ইচ্ছামাফিক ব্যবহার করার সাহস দেখান, তাহলে তিনি সচিবের দায়িত্ব পেলে কি করবেন?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদীপ্রধানমন্ত্রীহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাল পাসপোর্টে এখন প্যারাগুয়ের জেলে রোনালদিনহো

পরবর্তী

টয়া-শাওনের কাছে আসার গল্প

পরবর্তী

টয়া-শাওনের কাছে আসার গল্প

জনসাবধানতাই পারে করোনা প্রতিরোধ করতে: আইইডিসিআর

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT