চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই অজি-প্রোটিয়া জমজমাট লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আলো স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ডারবান টেস্টের প্রথম দিনেই জমজমাট লড়াইয়ের ক্রিকেট উপহার দিল সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একে অপরকে চাপে রেখেই দিনের খেলা শেষ করে দুই দল। দিনের ১৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ২২৫ রান করেছে অজিরা।

চার টেস্টের সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় দুদলের পেস বোলিংয়ের লড়াই। তবে পেসারদের সঙ্গে প্রায় সমানতালে প্রতিদ্বন্দ্বীতা করলেন সাউথ আফ্রিকার এক স্পিনারও। অস্ট্রেলিয়ার আউট হওয়া ৫ উইকেটের দুটিই তুলে নিয়েছেন স্পিনার কেশভ মহারাজ।

অজিদের প্রথম তিন ব্যাটসম্যানকে পেসাররা তুলে নেয়ার পর বাকি দুজনকে সাজঘরমুখী করেন মহারাজই। যার মধ্যে আছেন ক্রিজে থিতু হয়ে যাওয়া সফরকারী অধিনায়ক স্টিভ স্মিথ ও শন মার্শ।

Banglabid

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি অস্ট্রেলিয়ার। স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই আউট ক্যামেরন বেনক্রফট (৫)। সুবিধে করতে পারেননি উসমান খাজাও। ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে ফেরেন এই বাঁহাতি। তবে তৃতীয় উইকেট জুটিতে ৫৬ রান তুলে বেশ স্বস্তি ফিরিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও স্মিথ। কিন্তু হাফসেঞ্চুরি পূরণের পরই ভারনন ফিনল্যান্ডারের শিকার হন ওয়ার্নার।

শন মার্শকে সঙ্গে নিয়ে আরো একটি ৫৬ রানের জুটি গড়েছিলেন স্মিথ। মহারাজের অফস্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে এবি ডি’ভিলিয়ার্সের হাতে ধরা দেন অজি অধিনায়ক (৫৬) । পরে ৪০ রান করা মার্শকেও তুলে নেন প্রোটিয়ার স্পিনার।

ফিনল্যান্ডার ও মহারাজের দুই উইকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার বাকি উইকেটটি তুলে নেন কাগিসো রাবাদা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সকল বাহিনীর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন হবে: ইসি

পরবর্তী

সীমান্তে উত্তেজনা: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

পরবর্তী
বাংলাদেশ মিয়ানমার

সীমান্তে উত্তেজনা: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ঢাকা সাংবাদিক ইউনিয়নে পুনর্নির্বাচন কি অপরিহার্য?

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT