চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দফায় ৬৪ লাখ করোনা ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে ফাইজার ও বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদনের পর এমন পরিকল্পনার কথা জানানো হলো।

আগামী মাসেই এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।

এ ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দেয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আগামী ১০ ডিসেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন কমিটি বৈঠকে বসতে যাচ্ছে। এদিকে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের সংখ্যা আবারো ক্রমেই বাড়ছে।

Banglabid

মঙ্গলবার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৫৯ হাজার ৬০০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ২৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং ১ লাখ ৬৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড বিষয়ক প্রধান অপারেশনস কর্মকর্তা জেনারেল গুস্টাভ পার্না সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। মর্ডানা ও ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ উদ্ভাবিত অপর ভ্যাকসিন এই সংখ্যার অন্তর্ভূক্ত রয়েছে। তারা গত সপ্তাহে ভ্যাকসিনের প্রাথমিক কার্যক্ষমতার ফলাফল জানিয়েছে এবং জরুরি অনুমোদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নেটফ্লিক্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পরবর্তী

মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

পরবর্তী

মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

নালিশ যদি করতেই হয় দেশের জনগণের কাছে করুন: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT