চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ডক্টর উইন মিয়ায়ে। ২৬ আগস্টের পর থেকে দেশে আসা রোহিঙ্গাদের দেখতে এই প্রথম মিয়ানমারের কোনো মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন।

মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ডক্টর উইন মিয়ায়ে ১২ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন।

ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তার কাছে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পরে সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথা বলেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেসময় রোহিঙ্গারাও তাদের দাবি-দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন।

Banglabid

পরে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ মর্যাদা ও অধিকার বিষয়ে মিয়ানমার সচেষ্ট থাকবে। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

মিয়ানমারের মন্ত্রীর কক্সবাজার সফরের দিনই উপসাগরীয় সমঝোতা পরিষদের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ৯৫১ মিলিয়ন ডলারের সহযোগিতা নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সৌদি যুবরাজ ডক্টর আবদুল আল রাবিয়াহ ও তার প্রতিনিধিদল।

পাশাপাশি ইউএনএইচসিআর, ইউএন রিফিউজি এজেন্সি এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরী সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদানের জন্য বৃহস্পতিবার ৬ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করবে।

Reneta

রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তার খবরের মধ্যেই মিয়ানমার থেকে এসেছে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য শাস্তির খবর। রাখাইনে রোহিঙ্গা হত্যার দায়ে দেশটির ৭ সেনা সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। তাদের সেনাবাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মেয়েদের নিরাপত্তার শঙ্কায় সারারাত ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রী

পরবর্তী

কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তৃতার আদ্যেপান্ত

পরবর্তী
ফাইল ছবি

কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তৃতার আদ্যেপান্ত

ঘরপোড়া ভালভার্দের ‘সিঁদুরে মেঘে’ই সর্বনাশ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT