চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরপোড়া ভালভার্দের ‘সিঁদুরে মেঘে’ই সর্বনাশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনাকে এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত রেখেছেন। কিন্তু এক হারে সব অর্জন ধূলিসাৎ হওয়ার অবস্থা আর্নেস্টো ভালভার্দের। কেন এই হার? সেই কারণটা খুঁজে বের করতে গিয়ে বার্সা কোচকে তুলোধুনো করেছেন স্প্যানিশ স্পোর্টস কলামিস্ট লুইস রোহো। লিখেছেন, অতিমাত্রায় রক্ষণশীল হতে গিয়ে বার্সার সর্বনাশ করেছেন স্প্যানিশ এ কোচ।

রোহো কলামে লিখেছেন, ঝুঁকি নিতে ভয় পান ভালভার্দে। মঙ্গলবার রাতে রোমার মাঠে বিপর্যয় ঘটেছে বার্সা অতিমাত্রায় রক্ষণশীল হওয়ার কারণেই। কৌতিনহো ও ডেম্বেলের মত অ্যাটাকিং খেলোয়াড়কে বসিয়ে রেখেছেন। মাঠের খেলোয়াড়দের বলেছেন কেবল বলের পেছনে ছুটতে। মেসি যেন বুঝতেই পারছিলেন না খেলায় তার কাজ কী!

লা লিগার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগকে গুলিয়ে ফেলেছিলেন ভালভার্দে! রোহো এমন অভিযোগের তীর ছুঁড়েছেন বার্সা কোচের দিকে। প্রথমার্ধে রোমার আক্রমণাত্মক ফুটবলের জবাবে দ্বিতীয়ার্ধে যদি পাল্টা আক্রমণ করতো বার্সা, তাহলে ফলাফলটা স্প্যানিশ দলটির পক্ষেই থাকতো বলে বিশ্বাস তার। সঙ্গে সাইডবেঞ্চেরও যথার্থ ব্যবহার করতে পারেননি ভালভার্দে।

বার্সা রক্ষণসেনাদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখেছেন রোহো। এডেন জেকো যখন প্রথম গোল করলেন তখন জর্ডি আলবা ও স্যামুয়েল উমতিতি কোনভাবেই মনোযোগী ছিলেন না বলে অভিযোগ করেছেন এ ক্রীড়া লেখক। সঙ্গে বলেছেন, ভালভার্দে তার রক্ষণে নতুন রক্ত আনতে ব্যর্থ হয়েছেন।

সমালোচনার ফাঁকে ভালভার্দেকে পরামর্শও দিয়েছেন রোহো। রক্ষণকে ঢেলে সাজাতে বলেছেন। ঝুঁকি নেয়ার জন্য সাহসী হতে বলেছেন। আর শত মিলিয়ন ইউরো খরচ করে কেনা ডেম্বেলেকে যথাযথ ব্যবহারের পরামর্শ এ স্প্যানিশের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্নেস্টো ভালভার্দেবার্সেলোনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT