চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিযোগিতা থাকলে সেরাটা পারফর্মের চেষ্টা করবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব-তামিম নেই মানেই আর দুশ্চিন্তা নয়! দুই অপরিহার্য সদস্যকে ছাড়া খেলার মানসিক প্রস্তুতির সঙ্গে মাঠের ট্রায়ালও হয়ে গেছে এশিয়া কাপে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও তাদের পাওয়া যাচ্ছে না। স্টিভ রোডস বিষয়টিকে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন। সঙ্গে বিকল্প পারফর্মার তৈরির মঞ্চও মনে করছেন বাংলাদেশ দলের হেড কোচ।

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এখন ঢাকায়। রোববার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে দুদল। শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে মাশরাফীদের শেষ সময়ের প্রস্তুতি। বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের কোচ। সেখানে অবধারিতভাবেই উঠে এলো সাকিব-তামিমের না থাকার প্রসঙ্গটি।

‘এটিকে আমি ইতিবাচকভাবেই দেখছি। অন্যদের জন্য এটি সুযোগ। যারা দলে এসেছে, যদি সুযোগ কাজে লাগাতে পারে, সেটা আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে।’

Banglabid

‘দলে জায়গা পাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা তৈরি হয়, খেলোয়াড়রা সবসময়ই তাদের সেরাটা পারফর্মের চেষ্টা করবে। এই প্রতিযোগিতাটা স্বাস্থ্যকর। আমরা দলে গভীরতা বাড়াতে চাই।’ যোগ করেন রোডস।

সাকিব গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই চোট বয়ে বেড়াচ্ছিলেন। চোট নিয়েই এশিয়া কাপে খেলেছেন। কিন্তু ফাইনালে নামা হয়নি। তার আগেরদিনই ফিরে আসতে হয় ফোলা আঙুল নিয়ে। পরে পুঁজ জমে বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছিলেন। দেশের একটি হাসপাতালে পুঁজ বের করে অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখিয়ে ফিরেছেন এ অলরাউন্ডার। কবে মাঠে ফিরবেন সেটি নিশ্চিত নয়। আপাতত অস্ত্রোপচার লাগবে না সেটিই স্বস্তির সাকিবের জন্য।

তামিম চোটে পড়েন এশিয়া কাপে খেলতে যেয়ে। উদ্বোধনী ম্যাচে একটি বাউন্সার এসে লাগে তার কব্জিতে। সোজা হাসপাতালে যেতে হয়। ফিরে এক হাতে ব্যাট করে মুশফিককে সঙ্গে দিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে সাহায্য করেছিলেন। তবে তার আগে পাওয়া চোটেই শেষ হয়ে যায় টুর্নামেন্ট। ফিরে পুনর্বাসনের মধ্যে আছেন এ ওপেনিং ব্যাটসম্যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে শোকের ছায়া

পরবর্তী

ফেসবুকে তার শেষ পোস্টে ছিল ভক্তদের উল্লাস আর গান

পরবর্তী
জীবনের শেষ কনসার্টের পরে এক সেলফিতে আইয়ুব বাচ্চু

ফেসবুকে তার শেষ পোস্টে ছিল ভক্তদের উল্লাস আর গান

কথা দিয়েও যে কথা রাখতে পারেননি আইয়ুব বাচ্চু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT