চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রটোকল সুবিধা পাওয়াদের প্রটোকল অব্যাহত থাকবে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

দেশের প্রচলিত আইন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) এবং সংবিধান অনুযায়ী যারা প্রটোকল সুবিধা পান তাদের প্রটোকল অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মহানগর ও শহরাঞ্চলের সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবিলম্বে আদেশের অনুলিপি সকল জেলা জজ, মন্ত্রী পরিষদ ও জনপ্রশাসন সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

Banglabid

এছাড়া সুপ্রিম কোর্ট সংক্রান্ত সংবাদ প্রচার-প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে বলেছেন হাইকোর্ট।

আজ হাইকোর্ট তার আদেশে বলেছেন, মানুষের জন্য সংবাদ পরিবেশন করা বড় ধরনের দায়িত্ব। রাষ্ট্র এবং সমাজের মূখপাত্র হিসেবে সাংবাদিকদের উচ্চ মর্যাদা রয়েছে। তাই তাদের কাছে প্রত্যাশা সাংবাদিকরা আরও দায়িত্বশীল হয়ে উঠবেন এবং তাদের দায়িত্বশীলতায় খণ্ডিত বা আংশিক না, সম্পূর্ণ সত্যের প্রতিফলন থাকবে।

হাইকোর্টের আজকের আদেশে আরো বলা হয়েছে, ‘‘রিট আবেদনকারী আইনজীবী বলেছেন, বিচারপতি এফআর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ‘দেশে কোনো ভিআইপি নাই’ এধরনের কোনো আদেশ দেননি।’’

Reneta

আজকের আদেশে হাইকোর্ট বলেন, আমরা যখন আমাদের ভাবনাগুলো নিয়ে আদালতে কথা বলি অনেক সময় তা বিষয়বস্তুর বাইরে যায়। যে কারণে আমরা যা বলতে চাই সেই বার্তাটি অনেকেই বুঝতে ভুল করেন। তাই শুনানির সময় বিচারকরা যখন তাদের চিন্তাগুলো নিয়ে কথা বলেন, সেই কথাগুলোকে চূড়ন্ত হিসেবে ধরে নেয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ চূড়ান্ত রায়েই কেবল আদালতের উদ্দেশ্য এবং ভাবনাগুলো সঠিকভাবে প্রতিফলন ঘটে।

এর আগে বিচারপতি এফআর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ‘দেশে কোনো ভিআইপি নাই’ বলে আদেশ দিয়েছেন উল্লেখ করে কয়েকটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সেসব সংবাদ প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীনুর রহমান হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, প্রটোকল বিষয়ে প্রকাশিত পত্রিকার প্রতিবেদনগুলো ভিত্তিহীন ও মর্যাদাহানিকর।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একরামুল হক টুটুল।

এর আগে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় আলোচনায় উঠে আসা ভিআইপি প্রসঙ্গে গত ৩১ জুলাই বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেন, তারা ভিআইপি নন, তারা (পাবলিক সার্ভেন্ট) প্রজাতন্ত্রের কর্মচারী। আর ভিভিআইপি’র কথা বললে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীই হচ্ছেন ভিভিআইপি। কারণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিশেষ নিরাপত্তার বিষয়টি থাকে।

এসময় তিতাসের বিষয়টি নিয়ে রিট করা আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন আইন উদ্ধৃত করে বলেন, কোনো ভিআইপি’র গাড়ি জাহাজ বা ফেরিতে উঠবার ক্ষেত্রে কেবল অগ্রাধিকার পাবে কিন্তু কোনোভাবেই জাহাজ বা ফেরি থামিয়ে রাখতে পারবেন না।

তখন আদালত বলেন, ‘ইয়েস, সারা বিশ্বেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে যেতে দেয়া হয়। আর আমাদের এখানে ঘটেছে তার উল্টোটা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রটোকলভিআইপিভিভিআইপিরিটহাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরুণের এক ছবির পারিশ্রমিক ৩৩ কোটি রুপি!

পরবর্তী

কলকাতার পারমিতার সঙ্গে আমান রেজা

পরবর্তী

কলকাতার পারমিতার সঙ্গে আমান রেজা

মাদক অপরাধীদের সমর্থন না দিতে মাশরাফীর বার্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT