চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচলিত আইনে তনু হত্যার তদন্ত সম্ভব নয়: প্রধান বিচারপতি

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:৩৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

প্রধান  বিচারপতি এস কে সিনহা বলেছেন, প্রচলিত আইন দিয়ে তনু হত্যার তদন্ত সম্ভব নয়, এই জন্য প্রয়োজন আইন পরিবর্তনের। আইনের সংস্কার ও আইন কমিশনে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, জাতীয় সংসদে আইন প্রণয়নের বিষয়ে ভালো আলোচনা হয় না, তাই ভালো আইন না পাওয়ার আক্ষেপ তার। বিচারকার্য পরিচালনা যে আইনে হয় সে বিষয়ে কথা বলেন প্রধান বিচারপতি।

বলেন, আইনগুলো যেসব প্রণয়ন করা হয়, যে উদ্দেশ্যে হয় সেটা পূরণ হয়না। আমরা যখন পার্লামেন্টারি ডিবেট নিয়ে আসি আইনের উদ্দেশ্য অনুধাবন করার জন্য, আমরা কিছুই পাই না। আজকে আমাদের আইন বিষয়ে সবচেয়ে বড় দুর্বলতা হলো আইন সম্পর্কে অজ্ঞতা। আইনপ্রণেতাদের অজ্ঞতা থাকলে লেখাপড়া করে হলেও একটু বোঝার চেষ্টা করতে হবে।

কুমিল্লায় মেধাবী ছাত্রী তনু হত্যা মামলার তদন্ত নিয়ে নিজের ব্যাখ্যা দেন তিনি। বলেন, কুমিল্লায় এটা অপরাধ হয়েছে। এটা আপনি ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট দিয়ে তদন্ত করতে পারবেন না। এটা নতুন ডিজিটালাইজ ওয়েতে নতুন পন্থায় এটার ইনভেস্টিগেশন করতে হবে। আমরা যতই মিটিং-মিছিল করি, আমাদের, আমাদের পুলিশ অফিসারদের যে মানসিকতা সেসব দিয়ে এটা ডিটেক্ট করা যাবে না। সাংবাদিক দম্পতি যেমন ডিটেক্ট করা যায়নি তেমনই যাবে না। 

Banglabid

২০ মার্চ সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী
সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে
ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

তনু হত্যাকাণ্ডে কেউ আটক না হলেও ছায়া
তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‌্যাব ও সিআইডি।
তদন্তকাজে সাহায্যের ঘোষণা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিকভাবে তনুর
পরিবারের সদস্যসহ সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। বর্তমানে
তনু হত্যার মামলার তদন্ত দায়িত্ব গোয়েন্দা পুলিশের উপর দেওয়া হয়েছে।

প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কঠোর সমালোচনা করেন প্রধান বিচারপতি। 

Reneta

প্রধান বিচারপতি বলেছেন, আইনের সংশোধন দরকার তা না হলে প্রকৃত বিচার পাওয়া যাবে না। পেলেও তা হবে প্রতারণা। তারপরও এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে জনগণের যাবার জায়গা থাকবে না।

আইনের সংস্কার ও আইন কমিশনে
রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেছেন, জাতীয় সংসদে আইন
প্রণয়নের বিষয়ে কথা হয় কম, তাই নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে কম।

এ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান, প্রফেসর ডক্টর আবুল বারকাতসহ বিশিষ্টজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লাইওভার ধসের ঘটনাস্থলে রাহুল গান্ধি

পরবর্তী

অভিনন্দন সামিনা নাজ

পরবর্তী

অভিনন্দন সামিনা নাজ

‘সবচেয়ে গুরুত্ব পাবে দক্ষতা ও শিক্ষার সামগ্রিক উন্নয়ন’

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT