চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেস্টাইন নির্মাতার জবানীতে অবরুদ্ধ জন্মভূমি ও জীবনের উপলব্ধি

হাসান আহমেদ হাসান আহমেদ
১:২৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘নিজের জন্মভূমিতে সরাসরি যেতে পারিনা। প্রথমে জর্দান যেতে হয়। তারপর ৩টি চেকপোস্ট পেরিয়ে আমার প্রিয় প্যালেস্টাইন। এই চেকপোস্টে যে কোন সময় বন্দী হতে পারি। গুলিতে মরে পড়ে থাকতে পারি।’  ৪৫ বছরের ইমতিয়াজ আলমগ্রাবের কণ্ঠে বিপন্নতা আর অসহায়ত্বের ছায়া। তার অনুভবে অবরুদ্ধ জন্মভূমি আর জীবনের উপলব্ধি।

রামাল্লা এবং আল আকসা মসজিদ।  নামগুলো অন্তত এ দেশের মানুষের অতি পরিচিত। দখলদার ইসরাইলে অবরুদ্ধ প্যালেস্টাইন এর  শহর এবং পবিত্র মসজিদ। ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন। পিএলও বা হামাসের প্যালেস্টাইন। চার দশকের মুক্তিসংগ্রামী প্যালেস্টাইনের প্রতিনিধি ইমতিয়াজ। বন্দী শিবিরের মধ্যে থেকে জীবন বাঁজি রেখে তুলে আনা ইসরাইলি অপরাধের প্রামাণ্য নির্মাতা।

‘ওরা আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা লড়ছি। রক্ত দিয়ে যেমন লড়ছি তেমনি সেলুলয়েড লড়াই করছি।  আমাদের আল আকসাকে ঘিরে রেখেছে ইসরাইল অন্যায়ভাবে। আমাদের আল আকসা। রমজানের সময় খুলে দেয়। সে একমাসে ঢুকেছি। বন্দী অবস্থাতেও নানা কায়দায় ঢুকে দৃশ্যগ্রহণ করেছি। হ্যান্ডিক্যামে। নিজেই করেছি চলচ্চিত্রের সম্পাদনা। মাঠের লড়াইয়ের সঙ্গে এরকম ডকুমেন্টেশনও লড়াই বলে আমি মনে করি।’

Banglabid

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মঙ্গলবার ‘উওমেনস ফিল্ম মেকার সেকশন’ এ সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সর্বশেষ ছবি হিসেবে প্রদর্শিত হবে ১৬ মিনিটের চলচ্চিত্র ‘ডিটেনশন’। নির্মাতার প্রথম নির্মাণ এটি। এখানেই হচ্ছে চলচ্চিত্রটির প্রিমিয়ার। তারপর ছবি নিয়ে যাবেন মিশরে এবং ফ্রান্সে।               

চলচ্চিত্রটিতে আল আকসায় প্রবেশে ইলেকট্রনিক গেট দেওয়ার সময়কালীন ১৩ রক্তাক্তদিন, গেট দেওয়ার আগে এবং বাধ্য হয়ে গেট সরিয়ে নেওয়ার মুহূর্ত উঠে এসেছে এ চলচ্চিত্রে।

ছোটখাট নারীটিকে উৎসবের প্রথম দিন থেকে সপ্রতিভ ছোটাছুটিতে দেখা গেছে। প্রতিদিনই একাধিক ছবি দেখছেন। অংশ নিয়েছেন নারী সিনেমা বিষয়ক ৬টি সেমিনারের সবগুলোতে। প্রথমবারের মত বাংলাদেশে এসছেন ঠিকই। তবে বাংলাদেশের কথা জানেন আগে থেকেই। জানান, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা রয়েছে প্রতিটি প্যালেস্টাইনির। তাদের এও জানা আছে প্যালেস্টাইনিদের হয়ে অনেক বাংলাদেশীর আশির দশকে ইসরাইলিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা। তারা জানেন অন্যায় ভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আমেরিকার ঘোষণা বাংলাদেশ সমর্থন করেনি জাতিসংঘে।

Reneta

উৎসব পুরোটা শেষ করে তবে বাংলাদেশ ছাড়বেন ইমতিয়াজ। কিন্তু মাত্র তিনদিনে প্রেমে পড়ে গেছেন বাংলাদেশের। এদেশের খাবার, ট্রাফিক জ্যাম আর মানুষের। সুযোগ পেলে আবারো আসবেন বাংলাদেশে। স্বপ্ন দেখেন আগামীতে মুক্ত প্যালেস্টাইনের নাগরিক হিসেবে আসবেন এদেশে। মরলেও মরতে চান মুক্ত স্বদেশে। অথবা স্বদেশের মুক্তির জন্য মৃত্যুতেও শান্তি তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যালেস্টাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্রাম্যমাণ আদালত: আপিলের অনুমতি পেলো সরকার

পরবর্তী

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

পরবর্তী
সরকারি ব্যাংক-নিয়োগ পরীক্ষা বাতিল

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

১০ বছর ধরে এখনও কেনো সবার পছন্দ 'ম্যাকবুক এয়ার'?

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT