চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
সরকারি ব্যাংক-নিয়োগ পরীক্ষা বাতিল

আন্দোলনের মুখে সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

গভর্নর ফজলে কবীরের সভাপতিত্বে ওই বৈঠকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন। এছাড়াও সেখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক ও সহকারি মুখপাত্র আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পরীক্ষা বাতিল করা হয়েছে।

Banglabid

তিনি বলেন, এই নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। সে জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নের্তৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোনালী ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক-রাকাব, জনতা ব্যাংক ও অর্থমণালয়ের একজন করে প্রতিনিধি সদস্য হিসাবে থাকবেন এবং বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক থাকবেন সদস্য সচিব হিসাবে।

এই কমিটি নিয়োগ পরীক্ষার দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষায় অব্যবস্থা থাকার কারণ অনুসন্ধান করে ব্যাখ্যা-বিশ্লষণসহ প্রতিবেদন জমা দিবে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া কেন পরীক্ষায় অব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তার ব্যাখ্যা চাওয়া হবে ঢাবির ব্যবস্থাপনা বিভাগের কাছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও ব্যবস্থাপনা বিভাগের ব্যাখ্যা পাওয়ার পর কিভাবে পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Reneta

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পরীক্ষা সম্পন্ন করতে যে অর্থ ব্যয় হয়েছে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিতে না পারায় সেই অর্থ ফেরত চেয়েও ঢাবির ব্যবস্থাপনা বিভাগকে চিঠি দেয়া হবে।

গত ১২ জানুয়ারি বিএসসির অধীনে সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় নানা অনিয়মের ঘটনায় ওই দিনই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা বাতিলের দাবিতে একটি পেজ খুলে প্রচারণা চালান ও রোববার বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের জন্য নিজেরা একত্রিত হওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

রাষ্ট্রায়ত্ত সরকারি আট ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিল, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মোশাররফ হোসেন খানের পদত্যাগ এবং পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষা নেয়াসহ বিভিন্ন দাবিতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সোমবার মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি দেন তারা।

সরকারি ব্যাংক-নিয়োগ পরীক্ষা বাতিল
চাকরিপ্রার্থীদের স্মারকলিপি

পরীক্ষায় অব্যবস্থাপনা, প্রশ্নফাঁস, হলে ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহারের সুযোগ দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৬৬৩টি সিনিয়র অফিসার পদে সমন্বিতভাবে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় গত বছরের আগস্টে। এই পরীক্ষার মাত্র পাঁচ দিন আগে  রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, রূপালী এবং জনতার সব ধরনের নিয়োগ কার্যক্রমে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সমন্বিত এ পরীক্ষা অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে চেম্বার বিচারপতি হাইকোর্টে সে রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করলে পরীক্ষার একদিন আগে গত বৃহস্পতিবার বিএসসির পক্ষ থেকে জানানো হয় আট ব্যাংকেরই পরীক্ষা হবে। সে ঘোষণা অনুযায়ী গত ১২ জানুয়ারি বিকেলে ঢাকা সিটির ৬১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যালেস্টাইন নির্মাতার জবানীতে অবরুদ্ধ জন্মভূমি ও জীবনের উপলব্ধি

পরবর্তী

১০ বছর ধরে এখনও কেনো সবার পছন্দ ‘ম্যাকবুক এয়ার’?

পরবর্তী

১০ বছর ধরে এখনও কেনো সবার পছন্দ 'ম্যাকবুক এয়ার'?

কাঠগড়ায় শরৎচন্দ্র

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে গাজী রাকায়েত

সর্বশেষ

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT