চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব নিয়ে শঙ্কা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৫:৪৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

নিরাপত্তার অজুহাত কিংবা অন্য কোনো কারণে একবারও থমকে যায়নি বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের বৃহৎ উৎসবটি। সংগীতের এই উৎসবটি মানুষের মনে এতোটাই জায়গা করে নিয়েছে যে, প্রতি বছর প্রতীক্ষায় থাকেন অসংখ্য মানুষ। বাংলার সংগীত সমঝদার হাজারো মানুষ প্রতি নভেম্বরে আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রস্তুত হয়ে থাকেন। কিন্তু এবার হল তার ব্যতিক্রম! প্রতি বছর আর্মি স্টেডিয়ামে উৎসবটি হয়ে আসলেও এবার সরকারি অনুমতি না থাকায় শেষ পর্যন্ত বাতিলই ঘোষণা করা হল অনুষ্ঠানটি। তবে শুধু এবছরই নয়, আগামিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের আসর দেশের মাটিতে আর বসবে কিনা সে বিষয়েও শঙ্কা প্রকাশ করছেন আয়োজকসহ সাধারণ শ্রোতারাও।

পোপের ঢাকা সফরকে কেন্দ্র করে বেঙ্গল শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের ষষ্ঠ আসর বাতিল হওয়ায় এ উৎসবের ভবিষ্যত নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেছেন, গত পাঁচ বছরে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি বাংলাদেশের তরুণদের যে আগ্রহ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায়।

মনকে শুদ্ধ করতে যুগ যুগ ধরে সঙ্গীতপ্রেমীরা আশ্রয় খুঁজেছেন শাস্ত্রীয় সঙ্গীতে। বাংলাদেশের প্রতিভাবান তরুণ তরুণীরা বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছেন। সম্প্রতি বেঙ্গল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়েও সে চিত্রই চোখে পড়ল।

Banglabid

শুধু শিল্পী তৈরিই নয়, উপমহাদেশের প্রথম সারির পণ্ডিত এবং দেশীয় শিল্পীদের অংশগ্রহণে শাস্ত্রীয় সঙ্গীতের স্বাদ বৃহৎ পরিসরে বাংলাদেশ পেয়েছে এই বেঙ্গলের হাত ধরেই।

পাঁচ বছর ধরে প্রতি শীতে ঢাকার আর্মি স্টেডিয়াম কয়েকদিনের জন্য পরিণত হত শাস্ত্রীয় সঙ্গীতেরপ্রেমীদের মিলনমেলায়। এবারও বড় পরিসরে উৎসবের আয়োজনের পরিকল্পনা ছিলো বেঙ্গল ফাউন্ডেশনের।

আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এসে পোপের সফরের কারণে ভেন্যু বরাদ্দ না পাওয়ায় বাতিল হয় শাস্ত্রীয় সঙ্গীতের ষষ্ঠ আসর। তবে পোপের সফরের ৩ দিন আগে শেষ হওয়ার কথা ছিলো শাস্ত্রীয় সংগীত উৎসবের।

Reneta

বেঙ্গল ফাউন্ডেশন মনে করে, দেশের মানুষের রুচি পরিবর্তনের কাজটা শুরু করতে পেরে তারা খুশি। আগামী বছর শাস্ত্রীয় সঙ্গীতের এ আসর বসবে কিনা সে বিষয়েও তাদের আছে শঙ্কা।

২৩ থেকে ২৭ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবের ষষ্ঠ আসর বসার কথা ছিলো। আর পোপ ফ্রান্সিসের ঢাকায় আসার কথা ৩০ নভেম্বর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় বসেই গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ‘ঠুমরির রাণী’

পরবর্তী

শান্ত ও আল-আমিনের ব্যাটে ঝড়

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত ও আল-আমিনের ব্যাটে ঝড়

BCS 2017

বিসিএস কর্মকর্তাদের অশালীন ফেসবুক স্ট্যাটাসে কড়া হুঁশিয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT