চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বসেই গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ‘ঠুমরির রাণী’

সারারা মুশাররাত তূর্ণা সারারা মুশাররাত তূর্ণা
৫:২৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আসরেই গান থেকে অবসরের ঘোষষণা দিয়েছিলেন ‘ঠুমরির রাণী’ খ্যাত শিল্পী গিরিজিা দেবী। আর এবার জীবন থেকেই অবসর নিয়ে নিলেন এই গুণী মানুষটি।

সেনিয়া ও বানারাস ঘরানার প্রখ্যাত শিল্পী গিরিজা দেবী ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার কলকাতায় মারা গেছেন। উচ্চাঙ্গ সংগীতজগতের এই কিংবদন্তীর জন্ম হয়েছিল ১৯২৯ সালের ৮ মে। গিরিজা দেবীর সংগীতের হাতেখড়ি ছোটবেলায় নিজের বাবার কাছেই। খেয়াল এবং টপ্পা গানের চর্চা শুরু করেন মাত্র পাঁচ বছর বয়সে, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সারেঙ্গিবাদক সারজুপ্রসাদ মিশ্রের কাছে।

নয় বছর বয়সে ‘ইয়াদ রাহে’ নামক এক চলচ্চিত্রেও তাঁকে দেখা যায়। পরবর্তীতে চন্দ মিশ্রের কাছে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত ধ্রুপদী গানের নানা শাখায় প্রশিক্ষণ নিয়েছেন গিরিজা দেবী। কলকাতার আইটিসি সংগীত একাডামি, বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে নিজের সংগীত জ্ঞান বিলিয়ে গেছেন হাজারো শিক্ষার্থীর মাঝে।

কাজরি, চৈতি, হোলির মতো সেমি ক্লাসিকাল ঘরানা কিংবা ভারতীয় লোকগান, টপ্পা ও খেয়াল গানের উপরেও গিরিজার ছিল অসাধারণ দখল।

বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসবেও এসেছিলেন তিনবার। ২০১৬-এর উৎসবেই গান পরিবেশনা থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন গিরিজা দেবী।

‘ঠুমরির রাণী’ খ্যাত গিরিজা দেবীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতপ্রিয় সব মানুষ। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পাওয়া গিরিজা দেবীকে স্মরণ করছে গোটা বিশ্ব। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য থাকল গিরিজা দেবীর কন্ঠে পাঁচটি ঠুমরি গান-

Reneta

নয়ন কি মাত মারো

আখিয়া রাসিলি তোরি শ্যাম

বাবুল মোরা

রাত হাম দেখলি

পিয়া নেহি আয়ে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT