চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কর্মকর্তা হত্যা: সরকারি মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় সরকারি মানসিক হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এএসপি শিপন হত্যা মামলায় আদালতে দেয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উঠে আসার পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, বরিশালের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আনিসুল করিম শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে রাজধানীর আদাবরের মাইন্ড হাসপাতালের ম্যানেজারসহ চার কর্মচারী। প্রধান অভিযুক্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

জানা যায়, ওই হাসপাতালের ম্যানেজার আরিফ মাহমুদ জয়, সজীব চৌধুরী, অসীম চন্দ্র ও মাসুদ খানকে রিমান্ড শেষ হবার আগেই আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতে নিজেকে জড়িয়ে জবানবন্দি দেন তারা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ওই জবানবন্দি রেকর্ড করেন।

দুপুরে আরো দুই আসামিকে আদালতে পাঠায় পুলিশ। আগে গ্রেপ্তার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ডাক্তার নিয়াজ মোর্শেদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার আছেন। আরেক পরিচালক ফাতেমা গ্রেপ্তার আছেন।

ট্যাগ: এএসপি শিপন হত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অটোপাস নয়, পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীরা

পরবর্তী

নতুন মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে ৩৯ জন

পরবর্তী
করোনাভাইরাস

নতুন মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে ৩৯ জন

হাসপাতালে যেমন আছেন করোনা আক্রান্ত ফারুক

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT