চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
পুলিশ বক্সে হামলা-মামলা

রাজধানীর সায়েন্সল্যাব পুলিশ বক্সে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অজ্ঞাতদের আসামি করে নিউমার্কেট থানায় উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি (নম্বর-১৩) দায়ের করেন।

রোববার সকালে মামলার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. শের আলম।

Banglabid

তিনি বলেন, পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে থানার এসআই মো. আলমগীর হোসেন মজুমদারকে। মামলার আসামি করা হয়েছে অজ্ঞাতদের।

মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

শনিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হন। আহতরা হলেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Reneta

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার  মো. আছাদুজ্জামান মিয়া বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটের কারণে আটকা পড়লে তার নিরাপত্তার দায়িত্ব পালনরত এএসআই শাহাবুদ্দিন পুলিশ বক্সের কাছে গিয়ে ট্রাফিক পুলিশের সহায়তা চান।

তখনই দুর্বৃত্তরা সায়েন্স ল্যাবের পুলিশ বক্সকে লক্ষ্য করে হাতবোমাটি ছোড়ে। তখন শাহাবুদ্দিনসহ আরেক পুলিশ সদস্য আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের ওপর হামলাসায়েন্স ল্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ নিহত

পরবর্তী

সাত গোলের থ্রিলারে খাতা খুললেন রোনালদোও

পরবর্তী

সাত গোলের থ্রিলারে খাতা খুললেন রোনালদোও

এনআরসি: আরেক ‘রোহিঙ্গা’ সংকটের পদধ্বনি?

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT