চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন ছিলেন ট্যাক্সি ড্রাইভার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
পুতিনের মতো দেখতে ব্যক্তি ট্যাক্সি চালাচ্ছেন, সিটে বসে সুরক্ষা বেল্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় নিজের খরচ মেটাতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন। সোভিয়েত পতনের সময় রাশিয়ায় যে অর্থনৈতিক ধস নামে, তার প্রভাবে অনেককে আয়ের বিকল্প উৎস খুঁজতে হতো।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

পুতিন বলেন, শুধু আমি না, সেসময় যাদের কাছে মোটর গাড়ি ছিলো তাদের অধিকাংশই ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে খরচ জোগাতেন।

গত রোববার ‘রাশিয়া, সর্বশেষ ইতিহাস’ নামের ডকুমেন্টারি প্রচারিত হওয়ার পর তিনি ওই ঐতিহাসিক পতন সময়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মাঝেমাঝে বাড়তি আয়ের জন্য আমাকে ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতে হয়েছে, যদিও এসব নিয়ে কথা বলা এখন অস্বস্তিকর। সেই সময়ে অনেকেই তাদের ব্যক্তিগত গাড়িতে অন্যদের লিফট দিতো মাসের খরচ পোষানোর জন্য। এমনকি অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনকেও ট্যাক্সি হিসেবে ভাড়া দিতো।

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় উদ্বিগ্ন ইউক্রেন। তাদের মতে, রাশিয়া ৯০ হাজার সৈন্য মোতায়েন করেছে ইউক্রেন সীমান্তে এবং যেকোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে। যদিও রাশিয়া বিষয়টি অস্বীকার করে জানায়, ইউক্রেন তাদের প্রভাবিত করছে এবং পূর্ব সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ হচ্ছে।

পুতিন সোভিয়েত ইউনিয়ন সার্ভিস কেজিবি’র প্রাক্তন এজেন্ট হিসেবে কাজ করতেন। ৯০ এর শুরুতে তিনি সেন্ট পিটার্সবার্গের মেয়র অ্যানাতলি সোবচাক এর অফিসে কাজ করতেন। এরপর ৯১ সালে মিখাইল গর্বাচেভের কারণে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তিনি কেজিবি থেকে ইস্তফা দেন।

ট্যাগ: সোভিয়েত পতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন নির্যাতনের অভিযোগ তোলা আলিবাবা কর্মী চাকরিচ্যুত

পরবর্তী

বহুবিবাহের অনুমতির ধারা চ্যালেঞ্জ করে রিট

পরবর্তী
বিচারপতি

বহুবিবাহের অনুমতির ধারা চ্যালেঞ্জ করে রিট

দুটি মানুষ বৃষ্টির মধ্যে একসাথে দাঁড়িয়ে আছেন, একজন অন্যজনের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ে ‘হারিয়ে যাওয়া বাড়ি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT