চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরে ভাঙা হাড়ের চিকিৎসায় গোমূত্র

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৫:১১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, পিরোজপুর, বাংলাদেশ
A A

তার নাম কবিরাজ মো. সুলতান আকন। যে ঘরে থাকেন তিনি তার বাইরে বিশাল সাইনবোর্ড। তাতে বড় বড় অক্ষরে লেখা হাড় ভাঙ্গা চিকিৎসালয়। আছে ভুয়া রেজিস্ট্রেশন নম্বরও। ভাঙা হাড় জোড়া লাগাতে পারদর্শী তিনি।

বলতে গেলে বাড়ি ভাড়া নিয়ে রীতিমত হাসপাতাল বানিয়ে বসেছেন সুলতান আকন। রোগী ভর্তি করে তাদেরকে ডাক্তারের মতই চিকিৎসা দিতেন। ভেতরে যেতেই দেখা যায় স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশ। দিনের বেলায়ও লাইট না জ্বাললে চোখে পড়ে না কিছুই। হাত-পা ভাঙা ৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন সেখানে। তাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যান্ডেজ। তা থেকে বের হচ্ছে গোমূত্রের তীব্র গন্ধ।

এই চিত্র বরিশালের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়ায় কবিরাজ সুলতান আকনের আস্তানার। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। চিকিৎসাবিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি এমন চিকিৎসা দিয়ে আসছেন।

বছর পঁয়ত্রিশের এই যুবকের বাড়ি মূলত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার সকালে কবিরাজের আস্তানায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৮) ও পিরোজপুর জেলা প্রশাসন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ভুয়া কবিরাজি করে আসছিলেন সুলতান আকন। এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলে তারা জানান, ‘এ অপচিকিৎসার বিষয়ে তারা জানতেন না।’

এ ধরনের অপচিকিৎসা থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

মো. নাজমুল আলম জানান: কবিরাজ সুলতান আকন এক একজন রোগীকে চুক্তিভিত্তিতে ভর্তি করতেন। রোগের চিকিৎসা বাবদ প্রতি রোগীর কাছ থেকে নিতেন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তার চিকিৎসা পদ্ধতিও বেশ অভিনব। বিভিন্ন ধরনের গাছের শেকড় আর লতাপাতা গোমূত্রের সাথে মিশিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতেন রোগীর শরীরে।

তবে তার এ চিকিৎসায় এখনো কেউ আরোগ্য লাভ করেছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি কবিরাজ সুলতান আকন।

সোমবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভুয়া কবিরাজ সুলতান আকনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আর এ ধরণের কাজে তাকে বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতার অপরাধে আব্দুল কাদের হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ: গোমূত্রচিকিৎসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শঙ্কামুক্ত নানক

পরবর্তী

‘কুর্মিটোলা গলফ ক্লাবের পাশের ঝোপে ধর্ষণ করা হয় ঢাবি শিক্ষার্থীকে’

পরবর্তী
ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা-সন্দেহভাজন গ্রেপ্তার

‘কুর্মিটোলা গলফ ক্লাবের পাশের ঝোপে ধর্ষণ করা হয় ঢাবি শিক্ষার্থীকে’

অদ্ভুত সংকটে মোশাররফ-তিশা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT