চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুর্মিটোলা গলফ ক্লাবের পাশের ঝোপে ধর্ষণ করা হয় ঢাবি শিক্ষার্থীকে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A
ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা-সন্দেহভাজন গ্রেপ্তার

রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের স্থান চিহ্নিত করার দাবি করেছে  আইনশৃঙ্খলা বাহিনী। কুর্মিটোলা গলফ ক্লাবের পাশে একটি ঝোপের মধ্যে পাওয়া যায় ওই শিক্ষার্থীর বই, ঘড়ি এবং ইনহেলার।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতোলের ফরেসনসিক চিকিৎসক ও বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ নিশ্চিত করেছেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে।

সোমবার দুপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুর্মিটোলা গলফ ক্লাবে পাশের একটি ঝোপের মধ্য থেকে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

Banglabid

র‍্যাবের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঝোপের মধ্য থেকে ওই ছাত্রীর বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটিই ঘটনাস্থল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানানো হবে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ্ত কুমার চক্রবর্তী বলেন, ‘ধর্ষণের স্থান আমরা চিহ্নিত করতে পেরেছি। কুর্মিটোলা গলফ ক্লাবে পাশের একটি ঝোপের মধ্য তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের সঙ্গে জড়িত একজন। তাকে ধরার চেষ্টা চলছে।’

ধর্ষণকারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে কুর্মিটোলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের পাশে রাস্তার ফুটপাতে মানববন্ধন করেন তারা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

Reneta

এ সময় তারা ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এবং ধর্ষণকারীকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। শিক্ষার্থীরা প্রথমে সড়কের দুই পাশেই অবস্থান নিলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে বনানী থেকে বিমানবন্দরগামী সড়কের একপাশে অবস্থান নিলে একপাশে যান-চলাচল বন্ধ থাকে।

একপর্যায়ে পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওই শিক্ষার্থীর চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের একটি সূত্র জানায়, ভুক্তভোগীর গলার দুই পাশে নখের আঁচড় দেখা গেছে। গলা চেপে ধরার কারণে কথা বলতে একটু তার কষ্ট হচ্ছে। নাকের উপরেও নখের চিহ্ন পাওয়া গেছে।দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ্ত কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে অভিযুক্ত একজন। আমরা ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের চেষ্টা করছি। অপরাধীকে খুঁজে বের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও জানান, কুর্মিটোলা গলফ ক্লাবে পাশের ওই স্থানটি নির্জন হওয়ায় এ ঘটনা ঘটাতে সাহস পেয়েছে অপরাধী।

‘‘ঘটনার শিকার শিক্ষার্থীর বাবা সোমবার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে অপরাধীকে ধরার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা প্রযুক্তি ও ম্যানুয়ালি কাজ করছি। সিআইডি এখনও আলামত সংগ্রহ করছে।’’

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি শিক্ষার্থী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিরোজপুরে ভাঙা হাড়ের চিকিৎসায় গোমূত্র

পরবর্তী

অদ্ভুত সংকটে মোশাররফ-তিশা!

পরবর্তী

অদ্ভুত সংকটে মোশাররফ-তিশা!

গত বছরের হতাশায় এবছর খরচ কমাচ্ছেন করণ

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT