চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত সংকটে মোশাররফ-তিশা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

স্বজ্ঞানে থানা-হাজত এড়িয়ে চলেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। অথচ নিরপরাধ যুবক তিতুমীর আলী খান ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে বারবার নিজেকে অ্যারেস্ট করায় সুন্দরী এস আই মিস শাহনাজের লক-আপে! কিন্তু মিস শাহনাজ কোনোভাবেই তিতুমীরকে লক-আপে রাখতে চায় না। সে চায় যত দ্রুত সম্ভব তিতুমীরকে ছেড়ে দিতে!

এমন এক অদ্ভুত সংকটের গল্পে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘আই এ্যাম আন্ডার অ্যারেস্ট’। রচনা ও চিত্রনাট্য করেছেন মুহম্মদ আবু রাজীন। পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, শহিদুল্লাহ সবুজ, সেলজুক ত্বারিক আল হাশিমী, মুহম্মদ আবু রাজীন এবং আরও অনেকে।

নাটক সম্পর্কে বলতে গিয়ে চিত্রনাট্যকার বলেন, চেষ্টা করেছি দর্শকদের নির্মল বিনোদনের বিষয়টি মাথায় রাখতে। ভিউয়ের উত্তেজনা এক ধরণের অসুস্থ প্রতিযোগিতার সূচনা করেছে সাম্প্রতিক সময়ে। এতে দর্শক যতটা বিভ্রান্ত, তার থেকে বেশি বিভ্রান্ত মনে হয় আমরা লেখক এবং নির্মাতারা। এই বিভ্রান্তি অতি দ্রুত আমাদেরকে এক ধরণের ক্রিয়েটিভ ক্রাইসিসের দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে বলবো, আমাদের নাটকের গল্প এবং নির্মাণশৈলী একটি ব্যতিক্রমী উদাহরণ হতে পারে। কোন কিছুতে প্রভাবিত না হয়ে শুধুই শিল্প সৃষ্টির প্রবনতা থেকে কাজটি করেছি আমরা। আশা করি নাটকটি দেখে দর্শক বিষয়টি অনুধাবন করবেন।

নির্মাতা বলেন, গল্পের প্লটটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। একজন নির্মাতা হিসেবে আমি কিছু সামাজিক দায়বদ্ধতা অনুভব করি। দর্শকদের সুস্থ এবং মানসম্মত বিনোদন দেয়ার ব্যাপারে আমি নিজের কাছেই নিজে কমিটেড। সেই জায়গা থেকে বলব, দর্শক হতাশ হবেন না।

নির্মাতা আরো বলেন, দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সুস্থ এবং মানসম্মত বিনোদনকে এপ্রিশিয়েট করুন। দর্শক যদি অসুস্থ কনটেন্টে মজে যায় তাহলে আমাদের তেমন কিছু আর করার থাকে না। হয় আমাদেরও অসুস্থ কনটেন্ট নির্মাণ করতে হয়, নয়তো কাজটা ছেড়ে দিতে হয়। আশাকরি দর্শক আমাদের সাথে থাকবেন।

আসছে ভালোবাসা দিবসে নাটকটি কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর জি-সিরিজের ইউটিউব আসবে বলে জানিয়েছেন নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাভালোবাসা দিবসমোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT