চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে হত্যাকাণ্ড: সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
জনপদ, রাঙ্গামাটি
A A
শক্তিমান চাকমা

মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের ৬ নেতাকর্মী হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীদের ধরতে  আইনশৃংখলা বাহিনী অভিযান শুরু করেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বাঙালি গাড়ী চালক সজীব হত্যাকাণ্ডের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ৬ মে কালো পতাকা উত্তোলন, ৭ ও ৮ মে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।

Banglabid

ওসি আব্দুল লতিফ জানান, বর্তমানে নানিয়ারচরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনী টহল দিচ্ছে।

তিনি আরো জানান, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এম এন লারমা গ্রুপের সহসভাপতি শক্তিমান চাকমা, ইউপিডিএফ সংস্কারগ্রুপের প্রধান তপনজ্যোতি বর্মাসহ ৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাঙালি ছাত্রপরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন সাকিব বলেন, গাড়ীচালক সজীবের হত্যাকারীদের গ্রেপ্তার ও মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবীতে তারা এই কর্মসূচি দিয়েছে।

Reneta

হত্যাকারীদের গ্রেপ্তার ও অপহৃত বাঙালিদের মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

নানিয়ারচরে পরপর দুটি হত্যকাণ্ডের পর সর্বত্র আতংক বিরাজ করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। নানিয়ারচরের একমাত্র সড়কপথ রাঙ্গামাটি মহালছড়ি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানসহ পুলিশের দুজন উর্ধ্বতন কর্মকর্তা নানিয়ারচর পরিদর্শনে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড়ে হত্যাকাণ্ডলিড নিউজশক্তিমান চাকমা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আগে নয়, বিশ্বকাপে ম্যাচ শুরুর পরই মিলবে অ্যালকোহল

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এখন সময়ের দাবী: তুরিন আফরোজ

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এখন সময়ের দাবী: তুরিন আফরোজ

রোহিঙ্গা সংকট: জাতিগত নিধনের প্রামাণ্য দলিল

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT