চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এখন সময়ের দাবী: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বাংলাদেশ
A A

মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করে তাদের সাংবিধানিক স্বীকৃতি দেবার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

তিনি বলেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি থাকলেও মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই , অথচ আফ্রিকার অনেক পিছিয়ে পড়া দেশেও রয়েছে। বিষয়টি সত্যিই দুঃখজনক। তাই তাদের সাংবিধানিক স্বীকৃতি এখন সময়ের দাবী।

শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সংহতি মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তুরিন আফরোজ বলেন, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের সকল দাবি মেনে নিতে হবে। মনে রাখতে হবে মুক্তিযোদ্ধার অশ্রু বিসর্জন মানে বাংলাদেশ নামক রাষ্ট্রের হৃদয় হতে রক্ত ক্ষরণ। মুক্তিযুদ্ধের প্রশ্নে , মুক্তিযোদ্ধাদের প্রশ্নে কোনো আপোষ চলবে না।

তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, এই দেশ আপনাদের দেশ ,আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ। আমরা যে যেখানে যে পদে আসীন হয়েছি , যে সুবিধাই নিচ্ছি না কেন তা আপনাদের জন্য সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে বাঙালির দৌড় হত বড়োজোর পাকিস্তানীদের খানসামা হওয়া পর্যন্ত। কাজেই কেউ যদি আপনাদের বিন্দুমাত্র অসম্মানের চেষ্টা করে তিনি যেই হোক না কেন তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। যেমনটি আপনারা গর্জে উঠেছিলেন পাকিস্তানীদের বিরুদ্ধে ১৯৭১ সালে।

মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের হুশিয়ার করে ব্যারিস্টার তুরিন বলেন , এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ – এই ধ্রুব সত্যটি মানতে আপনাদের কষ্ট হলে দয়া করে পাকিস্তান চলে যান। সেখানে আপনাদের পূর্ব পুরুষরা ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের দেশে থেকে তাদের কে অপমান করা বরদাশত করা হবে না।

Reneta

মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান ওয়াসিকা আয়েশা খান এমপি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজমুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT