চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজের জন্য সরকারের দ্বারস্থ ভারতীয় বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এজন্য সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছে বোর্ড। দু’দেশের রাজনৈতিক চাপানোতরের জন্য ২০১২’র পর থেকে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান।

এরআগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ থেকে বেশ কয়েকবার সরে এসেছে ভারত। এর জন্য বিসিসিআই’র কাছে ক্ষতিপূরণ চেয়ে আইসিসির দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷

২০১৪ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ভারত চুক্তি লঙ্ঘন করায় বিসিসিআই’র কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।

Banglabid

বিসিসিআই’র পক্ষ থেকে সরকারের কাছে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘বিসিসিআই কৃতজ্ঞ থাকবে, যদি সরকার ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে। কারণ সরকারে ছাড়পত্র না পেলে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে পাকিস্তানের সঙ্গে খেলা সম্ভব নয়।’

বিসিসিআই’র এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা বোর্ডের রুটিন কাজ। কারণ দ্বিপাক্ষিক সিরিজের আগে সরকারের অনুমতি নেয়া প্রয়োজন হয়। তাই আমরা সরকারের কাছে জানতে চেয়েছি। আমরা জানি, এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া কঠিন। কিন্তু আমরা সরকারের অবস্থান জানতে চেয়েছি।’

আইসিসির রিসলিউশন কমিটির কাছে পিসিবির দাবি, বিসিসিআই ফিউচার ট্যুর প্রোগ্রাম মানেনি। বিসিসিআই’র উচিত ছিল নিরপেক্ষ ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাত) পাকিস্তানের সঙ্গে অন্তত দু’টি অ্যাওয়ে সিরিজ খেলা।

Reneta

সম্প্রতি আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার আইসিসি নিশ্চিত করেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সংক্রান্ত বিষয়ে ডিসপুট প্যানেল সভাপতিত্ব করবেন মাইকেল বেলফ। প্যানেলের অন্য দুই সদস্য জ্যান পলসন ও ডক্টর অ্যানাবেলা বেনেট। সম্ভবত ১-৩ অক্টোবর দুবাইয়ে আইসিসির সদর দফতরে এই শুনানি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আইএমএফের সাবেক অর্থনীতিবিদ হলেন ইটালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

পরবর্তী

সাউথ কোরিয়ার ব্যান্ডদলের অ্যালবাম যুক্তরাষ্ট্রে সেরা

পরবর্তী
ব্যান্ড

সাউথ কোরিয়ার ব্যান্ডদলের অ্যালবাম যুক্তরাষ্ট্রে সেরা

কেন অপছন্দের সব্জি খেলেন অভিষেক?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT