প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টের এক নম্বরে জায়গা করে নিয়েছে সাউথ কোরিয়ার একটি ব্যান্ড। বিটিএস নামে একদল ছেলের ব্যান্ডটি এই প্রথম কোনো কে পপ ব্যান্ড যারা যুক্তরাষ্ট্রে বিলবোর্ডের তালিকায় জায়গা করে নিল।
বিলবোর্ড জানিয়েছে ১২ বছরের ইতিহাসে, এবারই প্রথম কোনো বিদেশী ভাষার গান এই তালিকার শীর্ষে রয়েছে।
কোরিয়ান ওয়েভ নামে সুপরিচিত আন্তর্জাতিকভাবে কোরিয়ান গান, নাটক ও সিনেমার প্রসারের একটি অংশ কে পপ সুপারস্টাররা। নিখুঁতভাবে কোরিওগ্রাফি করা নাচ এবং আকর্ষণীয় ছেলেদের জন্যই সাত সদস্যের এই ব্যান্ডদলের গানগুলো এখন কোরিয়ার সবচেয়ে বেশি রপ্তানিযোগ্য গান।
বিটিএসের নতুন অ্যালবাম ‘লাভ ইওরসেলফ: টিয়ার’ রোববার বিলবোর্ডের ২০০ গানের তালিকায় সেরার স্থান দখল করে নিয়েছে। বিক্রি, ডাউনলোড ও কতবার চালানো হলো তার ভিত্তিতে নির্ধারিত হয় এই তালিকা। মে মাসে এই অ্যালবামটি প্রকাশিত হয়।
২০১৩ সালে গঠিত হওয়ার পরে পপ, আরএনবি এবং হিপহপ গানের মিশ্রণে খুব সহজেই বিশ্বব্যাপী দর্শক টেনে নেয় তারা। এখন খুবই গভীর একদল ভক্ত রয়েছে এই ব্যান্ডদলটির, যারা নিজেদের আর্মি নামে পরিচয় দেয়।
জিন, সুগা, জে হাপ, র্যাপ মনস্টার, জিমিন, ভি এবং জুংকুক নামের ব্যান্ড তারকাদের এই দলটি কোরিয়ান ও জাপানিজ ভাষায় অ্যালবাম প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের ফলোয়ার ১০ মিলিয়ন।
ইংরেজিতে গান না হলেও এরই মধ্যে গান নিয়ে বিটিএস ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রে। খুব শিগগিরই নিজেদের গান নিয়ে বিশ্বভ্রমণে বের হবে ব্যান্ড দলটি।








