চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়া ঝাটিও চলবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান পরাজিত শক্তি। তারা যা বলছে আমরা প্রতিবাদ করছি। যুদ্ধাপরাধের বিচার বিষয়ে পাকিস্তানের নাক গলানোর ঘটনার পরও দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক পরিবর্তনের পদক্ষেপ বিষয়ে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়া ঝাটিও চলবে।

তবে পাকিস্তানকে বাদ দিয়ে কিংবা সার্ক বিষয়ে অন্য কোন বিকল্প নিয়ে বাংলাদেশ এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না বলে তিনি জানান। দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বা সমস্যা সমাধানে সার্ক কিছু করতে পারছে না বলে একটা পদ্ধতি বের করা উচিত বলেও অভিমত প্রধানমন্ত্রীর।

কানাডায় গ্লোবাল ফান্ডের ৫ম রিপ্লেনিশমেন্ট সম্মেলন এবং যক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম  সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। সফরের নানা বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে তার বাবা প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ইলিয়ট ট্রুডোকে দেয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা হস্তান্তর করেছেন। আলোচনা হয়েছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে।

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধর‍ার পর চ্যানেল আই’র প্রশ্নের উত্তরে পাকিস্তান এবং সার্ক বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

গণভবনে ওই সংবাদ সম্মেলনে সেসময় তার ডান পাশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কানাডার আইনে কিছু সীমাবদ্ধতা থাকলেও আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে প্রত্যর্পণের বিষয়ে প্রতিনিধি পর্যায়ে আলোচনা শুরু করতে কানাডার প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন।

Reneta

প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবং তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে গত ৩৫ বছরে প্রথমবারের মতো তিনি পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। তবে এসময়েও তিনি ৫১টি ফাইল নিষ্পত্তি করেছেন। ডিজিটাল বাংলাদেশের কারণেই এটা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের ব্যাপারে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, তিনি সবসময়ই দলের সঙ্গে আছেন, তবে অন্য কেউ দায়িত্ব নিলে তিনি একটু বিশ্রাম পান। সেসময় গণভবনের সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতা এবং মন্ত্রীরা ‘না-না’ বলতে থাকেন এবং তাকেই নেতৃত্বে থাকতে হবে বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত জানাতে গিয়ে শেখ হাসিনা বলেন, মা হিসেবে তিনি সজীব ওয়াজেদ জয়ের আইসিটি অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘মা হিসেবে এটা অনেক গৌরবের বিষয় ছিল,’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে জয় আরো ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT