চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন বাবর-শফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বাবর-শফিকের মধ্যে জোড়া উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ছোড়া ৫০৬ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট ইমাম-উল-হক ও আজহার আলীর উইকেট হারানো। ২১ রানে ২ উইকেট হারানোর পর পাকিস্তানের ত্রাতা হলেন বাবর আজম ও আব্দুল্লাহ শফিক। দুজনের অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি লড়াইয়ে টিকে রেখেছে স্বাগতিকদের।

করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে-সমান লড়ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ওপেনার শফিককে নিয়ে বাবর পার করে দেন চতুর্থ দিন। পঞ্চম দিনে তাদের তুলতে হবে আরও ৩১৪ রান। সেখানে অস্ট্রেলিয়ার দরকার ৮ উইকেট।

শেষদিনে হার এড়ানোর লক্ষ্যে শতক হাঁকানো বাবর ব্যাট করতে নামবেন ১০২ রানে। তাকে দুর্দান্ত সঙ্গ দেয়া আব্দুল্লাহ শফিক আছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায়। চতুর্থ টেস্ট খেলতে নামা ডানহাতি ব্যাটার শেষদিন শুরু করবেন ৭১ রানে থেকে।

রাওয়ালপিন্ডিতে রানফোয়ারা ছোটানো টেস্টের পর করাচিতেও অস্ট্রেলিয়া দিচ্ছিল একই আভাস। শুরুতে ব্যাট করে স্পোর্টিং পিচে সফরকারীরা তোলে ৫৫৬ রান। কিন্তু পাকিস্তান নামতেই বদলে যায় সব। স্টার্ক-কামিন্সদের কাছে নাস্তানাবুদ পাকিস্তান গুটিয়ে যায় দেড়শ রানের আগেই (১৪৮)।

৪০৮ রানের বড় লিড নিয়ে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে নামে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে খাজা-লাবুশেন ব্যাট করেন ২২.৩ ওভার। দুজনের ব্যাট থেকেই আসে ৪৪ রান করে।

দুই উইকেট হারিয়ে অজিরা দলীয় ৯৭ রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। পাকিস্তান জয়ের জন্য পায় ৫০৬ রানের লক্ষ্য।

প্রথম ইনিংসে পাকিস্তানের ভরাডুবি বড় জয়ের আশা দেখাচ্ছিল অস্ট্রেলিয়াকে। সফরকারীদের সিরিজে এগোনোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বাগতিকদের অধিনায়ক বাবর ও তরুণ ওপেনার শফিক। পাকিস্তানকে জিততে অবশ্য টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডই গড়তে হবে।

ট্যাগ: করাচিকামিন্সবাবরশফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আচমকা আইফেল টাওয়ারের উচ্চতা বাড়ল

পরবর্তী

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা

পরবর্তী
প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা

বাংলাদেশি ফুটবল খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT