চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ রান বাঁচিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অথচ ইংল্যান্ড বিশ্বকাপে সেই ওয়েস্ট ইন্ডিজকে দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। অবশেষে সব শঙ্কা উড়ে গেল। পাঁচটা রান বাঁচিয়ে দিল ক্যারিবীয়দের বিশ্বকাপ স্বপ্ন। কোয়ালিফাইংয়ের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে বৃষ্টি আইনে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে গেইল-স্যামুয়েলসরা।

টস হেরে ব্যাট করতে নেমেই বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান ক্রিস গেইল। দলীয় ২ রানের সময় সাই হোপ আউট হলে বিশাল ঝাঁকুনি খায় ক্যারিবীয়রা।

ম্যাচের শুরুতে ধূসর হয়ে উঠা স্বপ্নে আশা জাগায় তৃতীয় উইকেটের জুটি। এভিন লুইস আর মারলন স্যামুয়েলস তোলেন ১২১ রান। দুজনেই আউট হন হাফসেঞ্চুরি তুলে। লুইস দলীয় সর্বোচ্চ ৬৬ ও স্যামুয়েলস করেন ৫১ রান।

Banglabid

লুইস-স্যামুয়েলস ফিরে যাওয়ার পর আবারও পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। একে একে ফিরে যান সিমরন হেটমেয়ার (৪), জেসন হোল্ডার (১২), রোভম্যান পাওয়েল (১৫)। শেষ দিকে কার্লোস বার্থওয়েটের ২৪ রানে দুইশ’র কাছাকাছি যায় ক্যারিবীয়রা। ৮ বল বাকি থাকতে অলআউট হয় ১৯৮ রানে।

স্কটল্যান্ডের হয়ে সাফিয়ান শরিফ ও ব্রাড হোয়েল নেন তিনটি করে উইকেট। দুটি উইকেটে নেন মাইকেল লেস্ক।

জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি স্কটল্যান্ডের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ২৫ রানেই হারায় ৩ উইকেট। স্কোর বোর্ড হাফসেঞ্চুরি ঘর ছোঁয়ার আগে আরো এক উইকেটের পতন।

Reneta

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে স্কটল্যান্ডের রান যখন ৫ উইকেটে ১২৫। তখনই শুরু হয় বৃষ্টি। প্রবল বৃষ্টিতে খেলা আর শুরুই হতে পারেননি। বৃষ্টি শুরুর সময় ডিআরএস নিয়মে পাঁচ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে সেই পাঁচ রানই বাঁচিয়ে ক্যারিবীয়দের বিশ্বকাপ স্বপ্ন।

স্কটল্যান্ডের হয়ে রিচি বেরিংটন ৩৩ ও জর্জ মানজি ৩২ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২১ রান ক্যালাম ম্যাক্লাউডের।

স্কটিশদের খোঁয়ানো পাঁচ উইকেটে দুটি করে নেন কেমার রোচ ও অ্যাসলে নার্স। অন্য উইকেটটি অধিনায়ক হোল্ডারের খাতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নগরে বনায়ন বাড়াতে বনমন্ত্রীর আহ্বান

পরবর্তী

জাতি হিসেবে নিজেদের সামর্থ্য জানান দিতেই একটু বেশি সুদে ঋণ নেয়া: অর্থমন্ত্রী

পরবর্তী

জাতি হিসেবে নিজেদের সামর্থ্য জানান দিতেই একটু বেশি সুদে ঋণ নেয়া: অর্থমন্ত্রী

৭০’র অনুপ্রেরণায় ব্রাজিলের বিশ্বকাপ জার্সি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT