চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ তারায় আর্সেনাল, ঝকঝকে চেলসি, লজ্জা মুছল না সিটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ঠিক ৮৫ মিনিটে পেনাল্টি পেয়েছিল ম্যানচেস্টার সিটি। লেরয় সানেকে ফাউল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন উইক। পেনাল্টি কিক নিতে যান রিয়াল মাহারেজ। সিটি সমর্থকরা তখন মনে ছিলেন অ্যানফিল্ডে না জেতার লজ্জা শেষ হতে যাচ্ছে। কিন্তু কোথায় কী?

মাহারেজের পেনাল্টি শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। তখন হতাশ হয়ে বসে পড়েন কোচ পেপ গার্দিওলা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোলের মুখে দুদলই ছিল ব্যর্থ। প্রথমার্ধে দুদল মিলে গোলে শট নেয় মাত্র তিনটি।

বিরতির পর ম্যাচে অনেক বেশি উত্তেজনা বাড়ে। মোহামেদ সালাহ’র প্রায় গোল করে ফেলা ও মাহারেজের গোলে বারবার শট মাতিয়েছিল দর্শকদের। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে স্কোরলাইন।

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তিন দলের সমান ২০ পয়েন্ট। গোল ব্যবধানে একনম্বরে সিটি, দুই নম্বরে চেলসি ও তিনে লিভারপুল।

ম্যানসিটি-লিভারপুল ড্র’য়ের দিনে অবশ্য পাঁচতারা এঁকেছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে ৫-১ গোলে ফুলহ্যামকে হারিয়ে লিগের প্রতিদ্বন্দ্বীতা আরও বাড়িয়ে দিয়েছে গানাররা। উনাই এমেরির দল নিয়ে বেশি আলোচনা প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা লিগ মিলিয়ে টানা নয়টি ম্যাচ জেতায়।

ম্যাচে দুটি করে গোল করেন আলেসান্দ্র ল্যাকাজেত্তে ও এমেরিক আবামেয়াং। অপর গোলটি অ্যারন রামসির। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারনম্বরে উঠে এসেছে আর্সেনাল।

রোববারই এডেন হ্যাজার্ডের আলোতে আবার ঝকঝকে চেলসি। অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারায় ব্লুজরা। দলের হয়ে একটি করে গোল করেন হ্যাজার্ড, রস বার্কলে ও আলভারো মোরাতা।

ট্যাগ: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগচেলসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে বিশেষ দিন ও তারিখ পছন্দ স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের

পরবর্তী

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্টের পরামর্শ

পরবর্তী

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্টের পরামর্শ

শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসব

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT