রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্টের পরামর্শ

রাজধানী ঢাকার বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে, সব ধরণের বর্জ্য এক জায়গায় রিসাইকেল করার জন্য কমপ্লেক্স নির্মাণের কথা ভাবছে উত্তর সিটি কর্পোরেশন। এর জন্য মহাপরিকল্পনা তৈরির কাজ করছে জাইকা।
ঢাকা শহরে সেকেলে পদ্ধতিতে সব বর্জ্য একসঙ্গে সংগ্রহ করায় রিসাইকেল করা বা পরিমাণে কমিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য সিটি করপোরেশনকে বাসা বাড়ি বা উৎস থেকে আলাদা করে বর্জ্য সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সংগ্রহ করা বর্জ্যের বেশিরভাগই পঁচনশীল, যা দিয়ে সহজেই বায়োগ্যাস তৈরি করা সম্ভব।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভাবছে, ইকো টাউনের আদলে একটি ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স তৈরির কথা।
২০৩২ সালে ঢাকা শহরে ২০ লাখ টন বর্জ্য তৈরি হবে। যা মোকাবিলার জন্য এখনি শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলাও দরকার।
বর্জ্য ব্যবস্থানার আধুনিক উপায় ঠিক করে এখনি কাজ শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে






