৮ অক্টোবর পথচলার ১৫ বছরে পদার্পণ করলো স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে একটি বিশেষ দিনে যাত্রা শুরু করেছিল ‘স্টার সিনেপ্লেক্স’। সেই দিনটি ছিল স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানের মা-বাবা’র বিবাহবার্ষিকীর দিন। এ ছাড়াও, ১৯৬৪ সালে কক্সবাজারে হোটেল সায়মন নির্মাণ করেছিলেন মাহবুবুর রহমানের দাদা। মাহবুবুর রহমান এই হোটেলটি পুনসংস্কার করেন ২০১৫ সালের ১৫ জানুয়ারি।ওই দিনটিকেই তিনি বেছে নেন হোটেলটি আবার উদ্বোধনের জন্য। নাম দেন সায়মন বিচ রিসোর্ট। ফিফটিন-ওয়ান-ফিফটিন তারিখটি তার পছন্দ হয়েছিল। চ্যানেল আই অনলাইনের সাথে স্টার সিনেপ্লেক্সের ১৫ বছরে পদার্পণ এবং বিশেষ দিন ও তারিখ নির্বাচন করে যেকোনো উদ্যোগের শুরু করার অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলেন মাহবুবুর রহমান।






