চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের ম্যাচে একই ভুল করতে চায় না বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: মাঠ ভেজা থাকায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ ঘিরেও ছিল শঙ্কা। অনিশ্চয়তা নিয়ে একঘণ্টা অপেক্ষার পর সালমা-রুমানাদের কাছে বিকাল ৩টায় খবর এল, ১৪ ওভারের ম্যাচ হবে। আনন্দের বন্যা বয়ে গেল টাইগ্রেস ড্রেসিংরুমে! বহু কাঙ্ক্ষিত ম্যাচটিই যে দুঃস্বপ্ন হয়ে হাজির হবে তখন কে জানত! সাগরপাড়ে ৩০ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ লজ্জায় ডুবলেও ঘুরে দাঁড়ানোর সংকল্প ঠিকই আছে স্বাগতিক দলে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল বাংলাদেশের। সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। কিন্তু বুধবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে ৫৮ রানে হারের পর বেঁচে আছে কেবল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আশাই।

চার ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বড় পরাজয়। সিরিজ জিততে শেষ দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। ব্যাটিংয়ে চরম ব্যর্থতায় কঠিন সমীকরণের সামনে মেয়েরা। তবুও হাল ছাড়তে নারাজ। সালমা বিশ্বাস রাখছেন পরের ম্যাচে ওপেনিং জুটি ক্লিক করলেই ঘুরে দাঁড়াবে লাল-সবুজরা।

‘আমরা হাল ছাড়িনি। পরের দুটি ম্যাচে ভাল খেলে যেন জিততে পারি সেটিই আমাদের লক্ষ্য। আমরা আজ খুবই বাজে ব্যাটিং করেছি। উইকেটে কোনো সমস্যা ছিল না। উইকেট ভালো ছিল। ওরা খেলতে পারলে আমরা কেনো পারব না। আমার মনে হয়েছে উইকেটগুলো আমরা উপহার দিয়ে এসেছি।’

পাকিস্তান স্পিনার আনাম আমিন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এ বাঁহাতি গড়ে দিয়েছেন ব্যবধান। তবে পুরো ব্যাটিং লাইনআপ বালুর বাধের মতো ভেঙে পড়ার পেছনে শুরুর হোঁচটকেই দায়ী করলেন সালমা।

‘আনাম যে আহামরি অনেক ভালো বল করছে এমন না। তবুও এখন বলতে হবে ভালো করেছে। তিন ওভার মেডেন, ৩ উইকেট নিয়েছে। এখানেই আমরা পিছিয়ে গেছি। টি-টুয়েন্টিতে ১৮টি ডট দিয়ে ৩ উইকেট। একটা সময় দশের উপরে আস্কিং রেট চলে গিয়েছিল। পরে চাপটা কেউ নিতে পারেনি। শুরুতে ৪ রানে দুই উইকেট হারিয়েছি। পরের ম্যাচে এই ভুলটা যেন না করি। শুরু ভালো হলে এখনও সম্ভব সিরিজ জেতা।’

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাত্মা গান্ধীর জন্মদিনে ১২০ দেশের শিল্পীদের সঙ্গে বন্যার ভজন

পরবর্তী

‘মফস্বলের মানুষ মিউজিক ভিডিও বেশি দেখেন’

পরবর্তী

'মফস্বলের মানুষ মিউজিক ভিডিও বেশি দেখেন’

ট্রাম্প যখন ব্যাঙ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT