চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরীক্ষায় ভালো করায় কোচ পছন্দ করেছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

হাথুরুসিংহের ‘পছন্দের ক্রিকেটা’র সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে এমন অলিখিত একটা কথা প্রচলিত অনেক দিন ধরেই। মঙ্গলবার সৌম্যর কাছে ব্যাপারটি তুলতেই তীব্র আপত্তি করলেন।

হাথুরুর আমলের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, ‘আমি যদি ভাল খেলি আমি দলে থাকব। কে পছন্দ করেন না করে এইগুলা তো জানি না। অনেক মানুষেরই কথা থাকতে পারে। কারণ একটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করে না। যারে পছন্দ করে না, সে পেছনে গিয়ে লাগতেই পারে। আমি যদি ভাল না খেলতাম আমি টিমেও আসতাম না, আমাকে কেউ পছন্দও করত না। আমি যদি স্কুলেই ভর্তি না হই কেউ কিভাবে আমাকে পছন্দ করবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষায় যখন ভাল করেছিলাম তখন কোচ পছন্দ করছে।’

২০১৭ সাল সৌম্যর মোটেও ভাল যায়নি। ছন্দে ফেরার লড়াই করতে করতে কেটেছে বছর। নতুন বছর নিয়ে তার আশা, ‘এ বছর আমার চাওয়া পূরণ হয়নি। চেষ্টা করব, ২০১৮তে নিজের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সব মানুষের চাওয়া সবসময় পূরণ করা যায় না। নিজে খুশি হতে পারলে মানুষও খুশি হতে পারবে। আমি সেটাই চাই।’

Banglabid

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ৩২ ক্রিকেটারকে নিয়ে বুধবার শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। তার আগে মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠের নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বছর শুরুর সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাল করতে পারলে দল অনেক উজ্জীবিত হয়ে উঠবে।’

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের অদৃশ্য প্রতিপক্ষ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে বাংলাদেশে আসবেন তিনি। এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না সৌম্য।

‘তিনি আমাদের সম্পর্কে বেশি জানেন বলে বেশি দিতে চাইবেন। বেশি দিতে গেলে হয়তবা অনেকেই সেটা পূরণ করতে পারবেন না। বেশি জানলেও সমস্যা। তিনি তো আর খেলবেন না, খেলবেন খেলোয়াড়রা। আমরা আধিপত্য বিরাজ করতে পারলে ফল আমাদের দিকেই আসবে। আর এটার জন্য আমরাও নিশ্চয়ই পরিকল্পনা করব। তিনি কী পরিকল্পনা করতে পারেন তা আমরাও জানি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আতিকুলের বক্তব্য বাজার যাচাইয়ের কৌশল: ওবায়দুল কাদের

পরবর্তী

কুষ্টিয়ায় আর্ট ক্যাম্পে ৮ দেশের ২০ সৃষ্টিশীলের কাজ-আড্ডা

পরবর্তী
crack

কুষ্টিয়ায় আর্ট ক্যাম্পে ৮ দেশের ২০ সৃষ্টিশীলের কাজ-আড্ডা

খালেদা জিয়া

বুধবার আদালতে খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন করা হবে

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT