চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ার মানে থেমে যাওয়া নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যা গতবার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাসের হার বেড়েছে। সেইসঙ্গে প্রায় সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী পাস করতে পারেনি।

পরীক্ষা ব্যবস্থা শিক্ষাজীবনের একটি বিশেষ মাইলফলক, যা শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে স্বীকৃতি দিয়ে থাকে। বিভিন্ন কারণে এই পরীক্ষা পাস অনেকসময় অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। নির্দিষ্ট কোনো বিষয়ে ভীতি, মনোযোগের অভাব, পরীক্ষাকালীন অসুস্থতাসহ নানা প্রতিকূলতা সেসবের মধ্যে অন্যতম। যারা এবারের পরীক্ষায় পাস করতে পারেনি, তারা তাদের নিজ নিজ দূর্বলতা ও প্রতিকূলতা চিহ্নিত করে সামনেরবার প্রস্তুতি নেবে বলে আমাদের আশাবাদ।

এছাড়া আরেকটি বিষয় লক্ষ্যনীয়, বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির প্রতিযোগিতা ও না পেলে হতাশা। একটি পরীক্ষায় সবাই একইরকম ফলাফল করবে, এটা ধরে নেয়া ঠিক নয়। পাবলিক পরীক্ষার ফলাফল উচ্চ শিক্ষার সুযোগের জন্য ও পরবর্তীতে কর্মক্ষেত্রে কাজে লাগে। কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হলে অনেকসময় এসব জিপিএ কাজে আসে না। অপেক্ষাকৃত কম জিপিএ পাওয়া অনেককে উচ্চশিক্ষায় ও কর্মক্ষেত্রে অনেক ভাল করতে দেখা যায়।

শিক্ষার্থীদের মধ্যে হতাশার পাশাপাশি অভিভাবকদের একটা প্রত্যাশা থেকে অতিরিক্ত চাপ সবসময়ই থাকে। কার সন্তান কী রেজাল্ট করলো, এটি নিয়ে চলে নীরব যুদ্ধ। এই চাপের ভার সহ্য করতে না পেরে অনেকসময় অনেক শিক্ষার্থী দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই বিষয়গুলো খুবই নেতিবাচক।

আমরা মনে করি, ফলাফল ভাল না হওয়া মানে থেমে যাওয়া না। এ পরিস্থিতিতে নিজ নিজ সন্তানদের পরিবারের সদস্যরাই সবার আগে সাহস দেবেন, পাশে থাকবেন। আর এই বিষয়গুলো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যতো দ্রুত বুঝতে পারবেন ততই আত্মবিশ্বাসি হয়ে উঠবে প্রজন্ম।

এ বছরের পরীক্ষায় যারা পাস করছে তাদের অভিনন্দন, আর যারা পারেনি তাদের সামনের দিনগুলোর জন্য আমাদের শুভ কামনা।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুন পাখি: দীর্ঘ উপন্যাস থেকে মেগা ধারাবাহিক

পরবর্তী

আর কোনদিন সুপার ওভারে খেলতে চান না স্টোকস

পরবর্তী

আর কোনদিন সুপার ওভারে খেলতে চান না স্টোকস

ঢাবিতে প্রথমবারের মতো কেমিস্ট্রি কার্নিভাল

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT