আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ২৬ এবং ২৭ জুলাই কার্জন হলে দেশে প্রথমবারের মত রসায়ন কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কার্নিভালের পাশাপাশি একই অনুষ্ঠানে ইউনেস্কো ঘোষিত ‘আন্তর্জাতিক পিরিয়ডিক টেবিল বৎসর’ উদযাপন করা হবে।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কার্নিভালটি মূলত স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের কাছে রসায়ন বিষয়কে জনপ্রিয় করে তোলার জন্য এবং রসায়নে ক্যারিয়ার তৈরি করতে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হচ্ছে। স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্য প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, কুইজ, প্রিয় মৌল নিয়ে বক্তৃতা এবং পোস্টার প্রতিযোগিতার পাশাপাশি রসায়নের মজার কিছু বিক্রিয়া শিক্ষার্থীদের দেখানো হবে।
এছাড়াও রসায়নে ক্যারিয়ার এবং পর্যায় সারণি নিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের আলোচনা। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান রসায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং যন্ত্রপাতি প্রদর্শন করবে।
অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা কিংবা ইংরেজি মাধ্যমের যে কোন শিক্ষার্থী অনুষ্ঠানটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন লিংক: http://www.facebook.com/events/353802865285867 ।








