চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন পাখি: দীর্ঘ উপন্যাস থেকে মেগা ধারাবাহিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

২০০৬ সালে প্রকাশিত হয়েছিল স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক হাসান আজিজুল হকের আলোচিত উপন্যাস ‘আগুন পাখি’। বেশ কিছু পুরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি সাহিত্যের বিদগ্ধমহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। এবার ‘আগুন পাখি’ আসছে টেলিভিশন পর্দায়।

দীর্ঘ উপন্যাস থেকে নির্মিত হবে মেগা ধারাবাহিক। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্বনামধন্য নির্মাতা পারভেজ আমিন। বিভিন্ন কালজয়ী উপন্যাস অবলম্বনে এর আগেও নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা । কিছুদিন আগে শেষ হয়েছে এই পরিচালকের নির্মাণে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জলপুত্র’র ধারাবাহিক।

হাজান আজিজুল হকের ‘আগুন পাখি’ বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, বেছে নেয়ার কারণটা আসলে আবেগী। দেশভাগ নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ এবং আবেগ অনেক বেশি। এখনও অনেক মানুষ প্রতিনিয়ত এই স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়। অনেক চ্যালেঞ্জিং একটা কাজ হতে যাচ্ছে এই কাজটি। রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এই নাটকে। সব মিলেয়ে কিছুটা কঠিন হবে কাজটা করা, তবে আমি এমন কাজগুলো করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

হাসান আজিজুল হকের সাথে নির্মাতা…

‘আগুন পাখি’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘দেশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের একটি মেয়ে কতটুকুই বা বুঝতে পারে এসব। বুঝতে না চাইলেও তার প্রভাব ঠিকই পড়ছে তার জীবনে । সেই সময়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মেযেটির মাধ্যমে দেশ ভাগ তুলে ধরা হয়েছে।’

এ বছরের শেষের দিকেই নাটকটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। ইতোমধ্যেই চিত্রনাট্য ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেছেন দুই বাংলার লেখকরা।

নাটকটিতে কারা অভিনয় করবেন সেটি এখনও ঠিক করা না হলেও , শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েই পরিচালক কাজ করতে আগ্রহী তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধারাবাহিকলিড বিনোদনহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT